আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ‘জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।’আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি কখনও শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সকল কাজ জনস্বার্থে এবং আইন দ্বারা পরিচালিত হয়। আপনাদের আমি বলছি, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে।’তিনি বলেন, ‘অতএব, এখন যার কাছে যে তেলটা আছে, রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোন দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।’দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনায় আমি বলব যে একটুখানি খারাপের দিকে গেছে। এটা যেন সম্পূর্ণ আগের জায়গায় নিয়ে আসতে পারি, সে চেষ্টা করব।’রাজবাড়ীতে হঠাৎ করে এমন অস্থিরতা কেন হলো, নির্বাচন বানচাল করার জন্য আন্তর্জাতিকভাবে কোনো কাজ করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদনের পর আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে পাঁচজনকে ইতোমধ্যে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর হয়তো আমরা এই সম্পূর্ণ ঘটনা জানতে পারবো।’যাদের সামনে এবং যাদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে, সেই ডিসি ও এসপিকে দায়িত্ব রেখে কি সুস্থ তদন্ত সম্ভব?—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কাদের অবহেলায় হয়েছে, সেটা তো তদন্তের পর বলতে পারব। আমি যদি আগে সবাইকে সরিয়ে দেই, তাহলে তো তদন্তে গুরুত্ব দিলাম না। তদন্তের পর কেউ দোষী বা কেউ নির্দোষ প্রমাণিত হবে। কেউ যদি দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি কেউ নির্দোষ হয়, তাহলে তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কীভাবে বলব যে সেই দোষী?’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) Read more

গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা
গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড Read more

টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। এদিন লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের, এতে প্রতিপক্ষ Read more

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী
তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

জনপ্রিয় তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের এক নারী। ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি ড্রামাটি নির্মাণ করেছে Read more

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

সামরিক স্থাপনায় হামলা ও নাশকতা সম্পর্কিত ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির প্রধান বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন