ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চলে অবস্থিত চর বেতাগৈর ইউনিয়নে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক পড়েছে। গত ১ মাসে ইউপি’র ৩টি গ্রাম থেকে প্রায় শতাধিক মোটর চুরি হয়েছে। কোথাও মোটর চুরির সাথে সাথে ট্রান্সফরমার চুরিও অভিযোগ পাওয়া গেছে। অনেক কৃষক টাকার অভাবে নুতন মোটর কিনতে পারছেনা। ফলে ওই এলাকার কয়েক’শ একর জমিতে এবার বোরোধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। শুধুমাত্র চর কামটখালি গ্রাম থেকেই ৫০টি মোটর চুরির অভিযোগ পাওয়া গেছে। কোন কোন কৃষক মোটর কিনে পানি সেচ চালু করলেও পুনরায় চুরির ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। সরজমিন পরিদর্শনে জানা যায়, গত এক মাসে ওই গ্রামের শাহজাহান,সিদ্দিক হোসেন,শিপন মিয়া সহ প্রায় ১৫ কৃষকের সেচ মোটর চুরি হয়েছে। বীর কামটখালী গ্রামের রিটন মিয়ার স্ত্রী নাসিমা আক্তার জানান, তার স্বামী সন্ধ্যা বেলায় মোটর চালু করে পাশের বাজারে চা খেতে যান, কিছুক্ষণ পরে এসে দেখেন মোটরটি নেই। এখন নুতন একটি কিনে সেচ দিচ্ছেন, কিন্তু পুনরায় চুরির ভয়ে সন্ধ্যাবেলায় সেটি খুলে বাড়িতে এনে রাখেন। স্থানীয় একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান জানান,গত আটদিন আগে তার একটি সেচ মোটর চুরি হয়েছে। মোটর চুরি হওয়া নূরুল ইসলামের স্ত্রী খুকি আক্তার বলেন, এইবার কিবায় যে ধান চাষ করবাম হেইডা মাথায় ধরেনা’। চর কোমরভাঙ্গা গ্রামে গেলে স্থানীয়রা জানান, কৃষক আল-আমিন শেখ, খোকন শিকদার, হবি শিকদার,ফজলুল শিকদার সহ প্রায় ৩০-৪০ জনের মোটরও গত ১ একমাসে চুরি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম মোটর চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চুরি হলেও চোর ধরা পড়ছেনা। তাই চুরির বিচার করা যাচ্ছেনা। সন্দেহের বশে তো আর কাউকে চোর সাব্যস্ত করে শাস্তি দেওয়া যায়না। তবে তিনি কৃষকদের সর্তক থাকতে বলেছেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-অমিন জানান, তিনি এখানে নুতন এসেছেন। এ সংক্রান্ত কোন অভিযোগ তিনি পাননি, পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন।  এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে Read more

গলায় চাকু ঠেকিয়ে নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’
গলায় চাকু ঠেকিয়ে নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

যশোরে এক নারীর গলায় চাকু ঠেকিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শহরের শংকরপুর রেলগেট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় আদালতের Read more

দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা
দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা

পড়ন্ত বিকেল, এই বুঝি সন্ধ্যা নেমে এলো। হাসপাতালে আহত রোগীর স্বজনেরা কেউ কাঁদছেন ও কেউ হাসছেন। স্বজন অসুস্থতার কারণে কেউ Read more

সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা Read more

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। আর এর ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন Read more

সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী
সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী শামসু মোল্লা (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন