বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য বহুল-প্রতীক্ষিত নতুন পোশাক চালু করতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিভিন্ন বিশেষায়িত ইউনিটের পুলিশ সদস্যরা পরিধান করবেন নতুন এ লৌহবর্ণের পোশাক। এই উদ্যোগটি বাংলাদেশ পুলিশের বৃহত্তর সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র মতো বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক পরিধান করবে।তিনি বলেন, ‘লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে, পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরা তা গ্রহণ করবেন।’জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এ বছরের ২০ জানুয়ারি বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম রঙ পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। পাশাপাশি আনসার-ভিডিপি এবং র‌্যাবের ইউনিফর্ম পরিবর্তন ও আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়।এই পরিবর্তনের উদ্দেশ্য হলো বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে একটি নতুন পরিচয় দেওয়া।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা

ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করে ফ্রিজ জিতলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দেলবার মোল্লা। সোনালী ব্যাংক Read more

লিবিয়ায় শরণার্থী বহনকারী নৌকায় আগুনে ৫০ জনের প্রাণহানি
লিবিয়ায় শরণার্থী বহনকারী নৌকায় আগুনে ৫০ জনের প্রাণহানি

লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুনে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, নৌকাটিতে মোট Read more

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ
উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

অন্তর্বর্তী সরকারে যে ২ ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি Read more

ধামইরহাট সীমান্তে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
ধামইরহাট সীমান্তে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিজিবি। রবিবার (১৮ মে) ভোরে উপজেলার Read more

আ.লীগের জন্ম থেকেই হিন্দুদের প্রতি বৈষম্য চলে আসছে: ড. গোবিন্দ
আ.লীগের জন্ম থেকেই হিন্দুদের প্রতি বৈষম্য চলে আসছে: ড. গোবিন্দ

আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের প্রতি দীর্ঘদিনের বৈষম্য ও প্রতারণার অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র Read more

আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মো. আপন মিয়া (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন