মানিকগঞ্জের সিংগাইরে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ডের এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার মনির হোসেন (৬০)।আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের মহসিন (৩২) ও পাবনার সাথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের শাহজাহান আলী (৬০)।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, চার যাত্রী নিয়ে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও দুইজন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল
শ্রীপুরে উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ Read more

নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য
নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালবাসী
মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালবাসী

দিন-রাতে মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বরিশাল নগরবাসীর। বিশেষ করে গভীর রাতে মশার অত্যাচার কয়েকগুণ বেড়ে যায়। মশার অত্যাচারে Read more

গাজায় একদিনে নিহত ৬৯, নিহত বেড়ে ৬১ হাজার ৫০০
গাজায় একদিনে নিহত ৬৯, নিহত বেড়ে ৬১ হাজার ৫০০

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৬৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৬২ Read more

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে ভয়াবহ বন্যারয় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ Read more

নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন