অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের একটি খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। ২০১৫ সালের পর এই ধরনের ঘটনা প্রথম। মঙ্গলবার ভোরে সিডনি থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত কোবারের এন্ডেভার খনিতে  দুই ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর যায়। এর পরেই জরুরি পরিষেবা ডাকা হয়।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৬০ বছর বয়সী এক ব্যক্তি এবং ২০ বছর বয়সী দুই নারীকে উদ্ধার করা হয়। তবে পরে একজন মারা যান। দ্বিতীয় নারীকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২০২৩ সালে এন্ডেভার খনিটি কিনেছিল পলিমেটালস রিসোর্সেস।তারা জানিয়েছে, সাইটের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। কম্পানির নির্বাহী চেয়ারম্যান ডেভ স্প্রাউল জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় তারা হতবাক এবং দুঃখিত। কর্মীদের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের গভীর সমবেদনা।অস্ট্রেলিয়ায় খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনা বিরল। সেফ ওয়ার্ক অস্ট্রেলিয়ার মতে, ২০১৫ সালে কুইন্সল্যান্ডের একটি খনিতে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল।কোবার মেয়র জ্যারড মার্সডেন বলেছেন, এটি একটি একেবারে দুঃখজনক পরিস্থিতি। খনি থেকে বেরিয়ে আসা সবচেয়ে মূল্যবান জিনিস হলো খনি শ্রমিকরা। দুটি পরিবার এখন তাদের প্রিয়জনদের দেখতে পাবে না।এন্ডেভার খনির ওয়েবসাইট অনুসারে, এটি ১৯৮২ থেকে ২০২০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কাজ করে আসছিল এবং নতুন মালিকরা এই বছর রুপা, দস্তা এবং সিসা ধাতু উৎপাদনের জন্য খনির কার্যক্রম পুনরায় শুরু করার প্রক্রিয়াধীন ছিলেন।সূত্র : বিবিসি এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ Read more

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে Read more

‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’
‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই Read more

এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য
এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ধারালো ভাষায় অবস্থান জানানো লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য এক অনুষ্ঠানে Read more

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সানজু বাড়াইক। তিনি বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন