বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী এবং বর্বর রাজনৈতিক দল। পৃথিবীর যত বড় শক্তিই আওয়ামী লীগকে সমর্থন দিক না কেন, বাংলাদেশের জনগণ তাদের কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দেবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।দুদু বলেন, আওয়ামী লীগ একটি অসভ্য ও ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। ক্ষমতায় এলে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। মুখে এক কথা বলে, কাজে আরেকটি করে। স্বাধীনতার পর দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ ও গুমের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান রক্ষীবাহিনী গঠন করেন এবং তার আমলে প্রায় ৪০ হাজার বিরোধী নেতাকর্মী নিহত হন। দুর্ভিক্ষের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান। বাকশাল গঠন করে তিনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতা চালাচ্ছেন শেখ হাসিনা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন জামাই
ফুলবাড়ীতে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন জামাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাঠি দিয়ে মেরে শাশুড়ির মাথা ফাটিয়ে দিয়েছেন জামাই। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের Read more

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজ ফরহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪) মে বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা Read more

ওসির স্বাক্ষর জাল করে বেতন-ভাতা আত্মসাৎ, দুদকের মামলা
ওসির স্বাক্ষর জাল করে বেতন-ভাতা আত্মসাৎ, দুদকের মামলা

কক্সবাজার সদর মডেল থানার ওসির স্বাক্ষর জাল করে বেতন-ভাতা বাবদ পুলিশের ১০ লাখ ১৫ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে একই Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

দেশে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই ১৫ জনের শরীরে করোনা Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন