বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা ৫টি ট্রাক জব্দ করেছে ভারতীয় বিএসএফ ও কাস্টমস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন পণ্য আটক করা হয়। ভারত সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও কাস্টমস যৌথভাবে আটককৃত ট্রাকগুলোর মালামাল খতিয়ে দেখছে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে বুধবার জানাজানি হলে তোলপাড় শুরু হয় দু‘দেশের বন্দরে।পেট্রাপোল বন্দরে ভারতীয় রপ্তানীপণ্য আটকের ঘটনায় দু‘দেশেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নড়েচড়ে বসেছে দু‘দেশের কাস্টমস কর্তৃপক্ষ। তবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দু‘দেশের আমদানি-রপ্তানিকারকের মাঝে। ব্যবসায়িক মহল আশংকা করছেন অসাধু ব্যবসায়ীদের কারনে ভারতীয় পেট্রাপোল বন্দরে এই রপ্তানিপণ্য আটকের ঘটনায় অন্যান্য পণ্যের কড়াকড়ি বৃদ্ধি পাবে।  ভারতের পেট্রাপোল ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এই পণ্যের বাংলাদেশের মালিক বেনাপোলের কথিত আমদানিকারক বহুল আলোচিত ও বিতর্কিত হাসানুজ্জামান হাসান। দীর্ঘদিন যাবৎ হাসানুজ্জামানের মালিকানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জামান ট্রেডার্স মিথ্যা ঘোষণায় বাংলাদেশে রপ্তানিকৃত পণ্য চালানটির ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রুহানী এন্টারপ্রাইজ, সোহানী এন্টারপ্রাইজ ও তাহানি এন্টারপ্রাইজ নামে বিভিন্ন ভুয়া লাইসেন্সে এসব পণ্য বাংলাদেশে রপ্তানি করছিলো। ভারতীয়দের দেওয়া তথ্য মতে, এসব রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক কুতুব মন্ডল বা মন্ডল গ্রুপ এবং পণ্য চালানটির ভারতে সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যাদী সম্পন্ন করেন অমিত শাহ বাপি।জানা যায়, ভারতীয় কাগজপত্রে ১৬টি চালানকে মোটরসাইকেল পার্টস হিসেবে রপ্তানির ঘোষণা করা হলেও ট্রাকগুলোতে ছিল ওষুধ, জিলেট ব্লেড, ট্রিমার, শাড়ি, ফেব্রিক্স, ইমিটেশন জুয়েলারি, মূর্তি, হাতঘড়ি, চাদর, তালা, থ্রি-পিস, জুতা, সেলুন সামগ্রীসহ নানান পণ্য। জব্দকৃত এসব পণ্যের বৈধ কোনো নথিপত্র ভারতীয় কাস্টমসের কাছে পাওয়া যায়নি।ওপারের ব্যবসায়ীরা জানিয়েছে, মন্ডল গ্রুপ তার ৫টি রপ্তানি লাইসেন্সের মধ্যে মাত্র একটি বৈধ, বাকি চারটি ভুয়া বলে অভিযোগ। এসব ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ রপ্তানি করে আসছে। ভারত থেকে মোটর পার্টস রপ্তানিতে প্রণোদনা (ইনসেপট্রি) পেয়ে থাকে রপ্তানিকারকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে এ ব্যবসা করে আসছে ভারতীয় রপ্তানিকারকরা।স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউপির সাবেক চেয়ারম্যান ও ফ্যাস্টিট আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামানের ভাই হাসানুজ্জামান। বেনাপোলের দুর্গাপুর গ্রামের আজিমসহ কতিপয় অসাধু ব্যাবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজস্ব ফাঁকিতে সিদ্ধহস্ত নামডাকী সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সহযোগিতায় ভারতীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও রপ্তানীকারকের যোগসাজজে দুই দেশেই রাজস্ব ফাঁকি দিতে কৌশলে ভারত হতে পণ্য আমদানি করে। এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনেছে। অসাধু ব্যবসায়িক চক্র ও কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তা ও বন্দর কর্মকর্তারা এই চক্রের সাথে জড়িত বলে তাদের দাবি।ভারতীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বেনাপোল বন্দরের শেড ইনচার্জ ও আইআরএম টিম ও শুল্ক গোয়েন্দার যোগসাজজে পূর্ব চুক্তি মোতাবেক শুল্ক ফাঁকি দিতে ভারত থেকে এমন পণ্য চালান আমদানি করেছিলো। বাংলাদেশে এসব পণ্যের শুল্কায়ন গ্রুপ ও পরীক্ষণ গ্রুপ (আইআরএম) টিমের নাম মাত্র পরীক্ষণে মোটা টাকার বিনিময়ে খালাশ হয়ে যায় অবৈধ বড় বড় পণ্যের চালান।বর্তমান কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বেনাপোল কাস্টম হাউজে যোগদান করার পর কাস্টমসের দুর্নীতিরোধে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। কিন্তু অভ্যন্তরিন পরিবর্তন না করার কারনে পূর্বের অবস্থানের স্ব স্ব জায়গায় কর্মকর্তারা বহাল থাকায় অবৈধ পন্থাগুলো চালিয়ে যাচ্ছেন এক শ্রেনীর নিম্ন কর্মকর্তারা।বেনাপোল বন্দরের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, শুল্ক ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে সীমান্তে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা অবৈধ পণ্য বৈধ কাগজপত্রের আড়ালে বাংলাদেশে আমদানি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এর সঙ্গে বিভিন্ন মহল জড়িত থাকার অভিযোগও রয়েছে।রপ্তানি পণ্য আটকের ঘটনায় জড়িত আমদানিকারক প্রতিষ্ঠান, রপ্তানীকারক প্রতিষ্ঠানের মালিকদের সাথে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বেনাপোল কাস্টম হাউজের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) উপ কমিশনার রাফেজা সুলতানার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি ভারতে বড় একটি পণ্য চালান আটক হয়েছে। এখনও এ বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। বিষয়টি জানার পর আমাদের কিছু করণীয় থাকলে তা খতিয়ে দেখা হবে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক Read more

ফলকে নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে’
ফলকে নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে’

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) সকালে সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচনকালে Read more

কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা Read more

মাজারে রহস্যজনক চুরি, মুখ খুলতে নারাজ কমিটি
মাজারে রহস্যজনক চুরি, মুখ খুলতে নারাজ কমিটি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজারে ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। মাজারের অফিস কক্ষ থেকে প্রায় ১০ Read more

খানসামায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
খানসামায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ঘরের Read more

বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 
বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন