ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) সকালে সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচনকালে সেখানে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় উন্মোচন না করে ফলক পরিবর্তনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। এরপর মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। সেখানে গিয়ে তিনি লাল মখমলের কাপড়ে ঢাকা শ্বেত পাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা দেখতে পান। এতে তিনি ক্ষুব্ধ হন। এ সময় সড়ক উপদেষ্টা বলেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে? তাহলে কেন আমার নাম থাকবে? এটা ইমিডিয়েটলি চেঞ্জ করো। আমার নাম কেন থাকবে? যারা করেছে, মন্ত্রণালয়ের বা অন্যান্যদের নাম থাকতে পারে।’পরে নামফলক উন্মোচন না করেই বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় টোল প্লাজার পাশে ফিতা কেটে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাওজুল কবির খান। এর মাধ্যমে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ খুলে দেওয়া হলো।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।প্রকল্প সূত্রে জানা যায়, ৪৮ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা ২০২৬ সালের জুন।প্রকল্প–সংশ্লিষ্ট কয়েকজন বলেন, ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার কাজ শেষ, তাই যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়েছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশে অবৈধ স্থাপনায় অভিযান
চন্দনাইশে অবৈধ স্থাপনায় অভিযান

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার দোকানিকে ১ লাখ ৬৮ হাজার টাকা Read more

মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে
মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে

স্পেন কোচ দে লা ফুয়েন্তে ম্যাচের আগে চেয়েছিলেন আগের ম্যাচের চেয়ে ভালো খেলা। সেই চ্যালেঞ্জকে সাড়া দিয়েই বিধ্বংসী ফুটবল খেলল Read more

রাজধানীতে কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা
রাজধানীতে কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

রাজধানী ঢাকার দারুসসালাম থানাধীন দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তার নাম তাহমিনা রহমান রানু (৪০)। নিহত Read more

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকালে পাঁচ্চর গোলচত্বরের কাছাকাছি রেললাইনে Read more

ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে ২০২৫: জাতিসংঘ
ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে ২০২৫: জাতিসংঘ

বিশ্ব ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে পারে ২০২৫ সাল। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, Read more

আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন