রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় বাসা থেকে হাতের দুটি স্বর্ণের বালা একটি চেইনের নকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়েছে বলে জানা গেছে। পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বর্তমানে সারদহ পুলিশ একাডেমীতে কর্মরত আছেন। স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে রাজশাহীতে থাকেন।পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, গত মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে বাসায় যান। সেখানেই সপরিবারে থাকেন। তার স্ত্রী রাজশাহী থেকে প্রতিদিনই স্কুল করে প্রায় এই বাড়িতে আসেন। পরে বিকেলে রাজশাহীতে যান। রাতে বাড়িতে কেউ থাকেনা। এই সুযোগে চোরের দল রাতের কোন এক সময় বাড়ির পূর্বদিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তরদিকের রান্না ঘরের গ্রীল ভেঙে ঘরে প্রবেশ করেছে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় ভিতরে ঢুকে দেখতে পায়, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উত্তরদিকের দরজার তালা কাটা। ঘরে থাকা স্বর্ণের বালা, নকেট ও রুপার তোড়া । যার আনুমানিক মূল্যে ৬০ হাজার টাকা। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরি হওয়ার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, দুই মাস পর রমজান
মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, দুই মাস পর রমজান

মধ্যপ্রাচ্যে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখা যাওয়ায় শুরু হয়ে গেল মহিমান্বিত রমজানের অপেক্ষা। কারণ Read more

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

দেশে ফিরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে নিজের ভেরিফাইড ফেসবুক Read more

বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় একটি ভাড়া বাসায় রহস্যজনকভাবে ঘরের দরজা বাহির থেকে আটকানো অবস্থায় সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার Read more

ভূঞাপুরে আলোচিত নাঈম হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিই জামিনে মুক্ত!
ভূঞাপুরে আলোচিত নাঈম হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিই জামিনে মুক্ত!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিয়ের চার মাসের মাথায় চাঞ্চল্যকর নাঈম হোসেন হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী রেশমি আক্তার ও তার পরকীয়া Read more

শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার Read more

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের সফরে ভারত যাচ্ছেন। তিনি এমন সময় ভারতে যাচ্ছেন যখন চীনের সঙ্গে শুল্ক আরোপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন