সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের বিকেল সাড়ে চারটা থেকে যমুনায় প্রবেশ করতে দেখা গেছে। রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে রয়েছে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।এর আগে গত রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তবে এতেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা কাটেনি।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এসব বিষয়ে নিজেদের আগের অবস্থানই তুলে ধরে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।গত শুক্রবার রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকের আহত হওয়ার ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল নুরুল হকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ।শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।  শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে Read more

আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান
আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে Read more

শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুমতি নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম দিগনগর। দুর্গম এই চরে নৌযান ছাড়া Read more

কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান
কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অনুমোদন নিয়ে আগামীকাল ১৬ জুন আলোচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ডাকসু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন