পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।  শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল। স্থানীয় বাসিন্দা জনি হাওলাদার বলেন, ‘সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই। ধারণ করছি এটি ডুবে যাওয়া ট্রলারের কোন জেলের লাশ হবে। শরীরের বেশ কিছু অংশ গলে গিয়েছে। এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)

আজ এনসিএলের দুটি ম্যাচ রয়েছে। এছাড়া টেনিসে আছে জাপান ওপেনের খেলা। প্রিমিয়ার লিগ ও লা লিগাতেও রয়েছে বেশ কিছু লড়াই।জাতীয় Read more

আগামীকাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল
আগামীকাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া Read more

‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’
‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’

জীবন থেকে পালাতে চেয়েছিলেন রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে Read more

সৌদিতে ডিজিটাল হজ পারমিট পাবেন যারা
সৌদিতে ডিজিটাল হজ পারমিট পাবেন যারা

আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তরফ থেকে জানানো হয়, হজ মৌসুমে Read more

জীবননগরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ
জীবননগরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সকল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার Read more

ফ্লোটিলার ২১ মানবাধিকার কর্মীকে স্পেনে পাঠাল ইসরায়েল
ফ্লোটিলার ২১ মানবাধিকার কর্মীকে স্পেনে পাঠাল ইসরায়েল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক ২১ জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন