ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুমতি নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম দিগনগর। দুর্গম এই চরে নৌযান ছাড়া যাতায়াতের ভিন্ন কোনও পথ নেই। এই চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষা ও ক্রীড়া উপকরণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টার দিকে নৌযানের মাধ্যমে গিয়ে চরাঞ্চলে অবস্থিত দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই উপকরণ সামগ্রী তুলে দেন তিনি। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।শিক্ষা উপকরণ হিসেবে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা-কলম ও পরীক্ষার ফোল্ডার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের ক্রীড়া উপকরণ সামগ্রীর মধ্যে ছিল, ফুটবল ও টেনিস বল। এছাড়া শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনার সুবিধার্থে প্রতিটি শ্রেণিকক্ষে একটি করে দেয়ালঘড়ি বিতরণ করা হয়।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরওয়ার হোসেন, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম ও চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর খান প্রমুখ।শিক্ষা উপকরণ পেয়ে আব্দুর রহমান নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘আগে হাতে করে বই নিয়ে স্কুলে আসতাম। বৃষ্টির দিনে অনেক সময় বই ভিজে যেত। এখন ইউএনও স্যার আমাদের সবাইকে ব্যাগ উপহার দিয়েছেন। এখন থেকে ব্যাগে করে বই নিয়ে স্কুলে আসতে পারবো।’সোহানা নাজনীন নামে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির অপর এক শিক্ষার্থী বলেন, ‘ইউএনও স্যার আমাদের স্কুল ব্যাগ, পরীক্ষার ফোল্ডার, খাতা-কলম দিয়েছে। এছাড়া আমাদের খেলার জন্য বল দিয়েছেন। আমরা অনেক খুশী।’দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেবা পারভীন বলেন, ‘চরাঞ্চলের শিক্ষার্থীদের প্রতি বিশেষ দৃষ্টি দেয়ায় ইউএনও মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা এসব উপকরণ পেয়ে পাঠদানে মনোযোগী হবে।’জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘বন্যা ও প্রাকৃতিক নানা প্রতিকূলতায় চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকেন। নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। এজন্য চরের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এসব শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫
ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ২৮৪ যাত্রী।রবিবার (২০ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) Read more

গোলাগুলির পর শিপইয়ার্ড থেকে স্ক্র্যাপ লুট, ১০ লাখ টাকার ক্ষতি
গোলাগুলির পর শিপইয়ার্ড থেকে স্ক্র্যাপ লুট, ১০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে গোলাগুলি করে ১০ লক্ষ টাকার স্ক্র্যাপ লোহা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। মঙ্গলবার গভীর রাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন