সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে দাওয়াত খেয়ে মোটরসাইকেল নিয়ে চাটমোহরের উদ্দেশ্যে আসার পথে পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মা-মেয়ের পরে বাবাও চলে গেলেন।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানা (২৮), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)। নিহত সোহেল রানা চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি ছিলেন। এমন ঘটনার খবর নিহতদের পরিবারের সদস্যরা জানার পরে পুরো পরিবারে শুরু হয়েছে শোকের মাতম। পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এই তথ্য নিশ্চিত করেছেন।এলাকাবাসীর তথ্যে জানা গেছে, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাটোরে মারা যান।ঘটনার বিষয়ে ফরিদপুর থানার ওসি জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশর মানুষ স্বপ্ন Read more

নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই Read more

মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র
মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র

বন্দরনগরী চট্টগ্রামের নিকটবর্তী উপজেলা আনোয়ারা। এই উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রাম। এই গ্রামের পাশেই মাঝারি উচ্চতার একটি টিলা। পাঁচ মিনিটের Read more

কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়
কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়

 ছুটির আমেজে ভরপুর থাকার কথা ছিল কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনযাত্রা। কিন্তু সেই পথই এখন অজানা আতঙ্কে মোড়ানো। সন্ধ্যা নামলেই জানালার Read more

দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির
দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির

রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। Read more

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন