ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৬টায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের শিমরাইলের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেটিকে সড়ানোর জন্য ট্রাক চালক আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে সড়াতে গেলে ঢাকা মুখী লেনের সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়। এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকগুলো আটকে যাওয়ায় তারা অন্যান্য পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিল। পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রাম মুখী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় দুজন নিহত হন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুজন ওই ট্রাকেরই চালক। তবে তাদের মধ্যে একজনের নাম জানা গেলেও অন্যজনের পরিচয় বেলা ১০টার সময়ও নিশ্চিত হতে পারেনি হাইওয়ে পুলিশ। নিহত একজনের নাম রাকিব। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ দুটি উদ্ধার করে কাচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। রাতভর গাজায় Read more

চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজে ধাক্কা, প্রাণ গেল যাত্রীর
চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজে ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

নাটোরের চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ Read more

কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৩১ আগস্ট) Read more

যশোরে দুইজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা
যশোরে দুইজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই জনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরতলীর ধর্মতলার কদমতলায় এ ঘটনা Read more

বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

মুক্ত গণমাধ্যম দিবস: ক্যাম্পাস সাংবাদিকদের প্রত্যাশা
মুক্ত গণমাধ্যম দিবস: ক্যাম্পাস সাংবাদিকদের প্রত্যাশা

আজ ৩ মে—বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিনটি কেবল দিনপঞ্জির একটি তারিখ নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা ও সাহসিকতার এক প্রতীক। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন