পার্বত্য বান্দরবানের লামায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।এর আগে রবিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন- রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ার সোলেইমানের ছেলে ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে রাব্বি (২১)।লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সকল আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজন এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।ভুক্তভোগীর স্বামী বলেন, তিনি অনেক রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্তরা তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই তিনি বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে Read more

সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন Read more

উখিয়ায় কাজ ফেলে উধাও ঠিকাদার, ভোগান্তিতে এলাকাবাসী
উখিয়ায় কাজ ফেলে উধাও ঠিকাদার, ভোগান্তিতে এলাকাবাসী

উখিয়া উপজেলার গয়ালমারা-আমতলী সড়কটি কয়েক বছর ধরে বেহাল অবস্থা ছিল। দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি Read more

তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান

চলতি বছর অর্থ্যাৎ ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের Read more

‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন