চলতি বছর অর্থ্যাৎ ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের এক বিবৃতির মাধ্যমে জানা গেছে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ বর্তমানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন।ইরানের উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রে নির্ধারিত তাদের বিশ্বকাপের সমস্ত ম্যাচ সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়া।আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। সূচি অনুযায়ী ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মেহেদী তাজ স্পষ্ট জানায়, ডোনাল্ড ট্রাম্প যখন সরাসরি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগতা প্রকাশ করেছেন, তখন তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী নন। খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা ফিফার কাছে মেক্সিকোতে ম্যাচ স্থানান্তরের জোর দাবি জানাচ্ছেন।এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা। গত সপ্তাহে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল তেহরানে বিমান হামলা চালায়, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি গত সপ্তাহেই সাফ জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমান পরিস্থিতিতে ইরানি খেলোয়াড়দের পক্ষে এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রায় অসম্ভব।এখন সেই অবস্থান থেকে সরে এসে ইরান ম্যাচগুলো নিরাপদ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থার ওপর চাপ সৃষ্টি করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন ও আগর কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন ও আগর কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ সেগুন গোল কাঠ ও সুইং Read more

রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও চীন ‘সামরিক সহযোগিতাসহ’ বিভিন্ন উপায়ে সহায়তা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (১৪ মার্চ) এমএস নাউ-কে Read more

সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর
সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে সাদুল্লাপুরে বিএনপির একাংশের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই Read more

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার Read more

নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু
নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু

ময়মনসিংহের নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোটি টাকার সেতু। একপাশের রাস্তা না থাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত Read more

বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল
বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল

বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন