অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ আব্দুর রশীদ বলেন, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন।’মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা এ অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর।’তিনি বলেন, ‘আমাদের প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি আবদুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই।’মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যতক্ষণ না এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে, আমরা সব অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই যে, জনপরিসরের আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। Read more

কঙ্গোতে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ৩০ জনের মৃত্যু
কঙ্গোতে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ৩০ জনের মৃত্যু

মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যায় ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৪ Read more

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা

খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি Read more

পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড
পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড

পাবনায় পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে আটককৃতদের তিন Read more

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর Read more

২৯ জুলাই: নামাজের সময়সূচি
২৯ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন