ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের কারণে ৪৬ যাত্রীর ফ্লাইট মিসের খবর পাওয়া গেছে। তবে বিমানবন্দরের এক ম্যাজিস্ট্রেটের  দায়িত্বশীল ভূমিকার কারণে শেষ পর্যন্ত যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। ভুক্তভোগী যাত্রীদের দাবি বিমানবন্দরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট  মো. মেহেদী হাসানের কারণেই তারা প্রবাসে আসতে পেরেছেন।গত শনিবার  (৩০ আগস্ট ) সকালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরগামী ৪৬ জন যাত্রী সময়মতো বিমানবন্দরে প্রবেশ করলেও দীর্ঘ লাইনের কারণে বিমান মিসের এমন ঘটনা ঘটে।জানাযায়, সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছেও  ইমিগ্রেশনে দীর্ঘ লাইন থাকায় ভুক্তভোগী যাত্রীরা যাত্রা করতে পারেননি। পরে ভুক্তভোগীরা বিমানবন্দরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। ভুক্তভোগী এক যাত্রী সময়ের কণ্ঠস্বরকে জানান, শনিবার ইউএস বাংলার সকাল ৮:২৫ মিনিটে মালয়েশিয়াগামী ৩৬ জন প্যাসেঞ্জার বোর্ডিং সম্পন্ন করলেও, তারা ইমিগ্রেশনের পার হওয়ার আগেই বিমানের দরজা বন্ধ হয়ে যায়। ফলে তারা যাত্রা করতে ব্যর্থ হন।  একইভাবে সিংগাপুরগামী ১০ জন প্যাসেঞ্জারও বিমানে উঠতে পারেন নি।  এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান কে তারা বিষয়টি অবগত করেন। তিনি ইউএস বাংলা ও ইমিগ্রেশনকে বিষয়টি সমাধান করার জন্য নির্দেশ দেন। পরে ইউএস বাংলা এয়ারলাইন গতকাল রোববার (৩১ আগস্ট) ভুক্তভোগী যাত্রীদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করে এবং এক রাত হোটেলে থাকার ও খাওয়ার ব্যবস্থা করে দেন। ভুক্তভোগী বেশ কয়েকজন যাত্রী বলেন, বিমানের ফ্লাইট মিস হওয়ায় আমরা খুব চিন্তায় ছিলাম। তবে এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুব আন্তরিকতার সঙ্গে আমাদের সমস্যা সমাধান করেছেন।এ বিষয়ে জানতে চাইলে  বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, যাত্রীরা বিমান মিস করার বিষয়টি আমাকে অবগত করলে আমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিমান কতৃপক্ষের সাথে কথা বলে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি।  তিনি আরও বলেন, আমি মনে করি আমার দায়িত্বের জায়গা থেকে যাত্রীদের সমস্যা সমাধানে চেষ্টা করেছি মাত্র।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

মিটফোর্ডে সোহাগ হত্যায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি নাছিরের
মিটফোর্ডে সোহাগ হত্যায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি নাছিরের

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন Read more

ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি
ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি

ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলে Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Read more

অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন