যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ঘিরে নারী টানাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা গ্রাম থেকে আসা সহজ সরল রোগীদের টার্গেট করে লুফে নিচ্ছে টাকা, মোবাইল ও সোনার গহনা। এই নিয়ে গত ১ সপ্তাহে হাসপাতালের বর্হিঃবিভাগ থেকে চক্রের ২ নারী সদস্যকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।আটককৃতরা হলো- তারা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকার মৃত মকবুল শেখের মেয়ে শিউলী খাতুন (৪০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের সালাউদ্দিনের স্ত্রী শেফালী (৩৫)।  জানা গেছে, রবিবার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের যাদবপুর গ্রামের মীর আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেন জেনারেল হাসপাতালের বর্হিঃবিভাগে ডাক্তার দেখাতে আসেন। এসময় রোগীর ভিড়ে নারী টানাবাজ শিউলী তার পকেট থেকে ৩ হাজার ২২২ টাকা তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় আরেক রোগী তাকে হাতে নাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।  এর আগে, গত ২৪ আগস্ট যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে নাসিমা খাতুন জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। এসময় টানাবাজ চক্রের সদস্য শেফালী তার গলা থেকে সোনার চেইন ছিড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তার চিৎকারে অন্য রোগী ও স্বজনেরা শেফালীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।  কিছুদিন আগে চুড়ামনকাটি গ্রামের সুলতান মীরের স্ত্রী জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। সহজ সরল দেখতে ওই নারীর সহজেই ফাঁদে ফেলেন নারী টানাবাজ চক্রের এক সদস্য। পূর্ব পরিচিত বলে তাকে ডাক্তার দেখাতে সহায়তার নামে কানের দুল নিয়ে লাপাত্তা হয়।  সম্প্রতি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে শাহনাজ নামে এক নারী হাউমাউ করে কাঁদছিলেন। তার সন্তানকে হাসপাতালের বর্হিঃবিভাগে ডাক্তার দেখানোর জন্য এসেছিলেন। তিনি জানান, ভিড়ের মধ্যে রোগীর বেশে থাকা অজ্ঞাত এক নারী তার ব্যাগে থাকা সাড়ে ৩ হাজার টাকা ও একটি দামি মোবাইল ফোন নিয়ে যায়।  সূত্র জানায়, জেনারেল হাসপাতালকে ঘিরে দীর্ঘদিন ধরে নারী টানাবাজ চক্র সক্রিয়। তারা হাসপাতালের বর্হিঃবিভাগে রোগীর সাথে মিশে গিয়ে ধান্দাবাজিতে লিপ্ত থাকেন। সহজ সরল নারীদের টার্গেট করে সোনার গহনা, মোবাইল, পার্টসের টাকা হাতিয়ে নেয়াটা তাদের মূল লক্ষ্য।  হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, গত কয়েক মাসে হাসপাতালে একাধিক রোগী টানাবাজ চক্রের কবলে পড়ে মোবাইল, টাকা ও সোনার গহনা খুইয়েছেন। ইতোমধ্যে চক্রের ২ সদস্য আটক হয়েছে। বর্হিঃবিভাগে নজরদারি বাড়ানো হয়েছে।  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, হাসপাতালকে ঘিরে নারী টানাবাজ চক্রটি সক্রিয়। তারা সরল রোগীদের টার্গেট করে সোনার গহনা ও টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের কবল থেকে রক্ষা পেতে রোগীদের সচেতন হতে হবে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া ছুলুর চালা এলাকায় ছুনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত Read more

ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত
কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। জেলার কুমারখালীতে মাঠে ধান কাটার সময় এক কৃষক এবং মিরপুর উপজেলায় স্টিয়ারিং টলি চালক Read more

মারধরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে মামলা
মারধরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের এক কর্মচারীকে মারধরের ঘটনায় আশিকুর রহমান ও মিরাজ নামে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। Read more

চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন
চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।রোববার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন