রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।শুক্রবার এক বিবৃতিতে তিনি এমনটা জানান।নাছির উদ্দীন বলেন, রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে তিনি বলেন, ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, বিএনপি ও বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতি সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কেউ কোনো ধরনের অপরাধীকে প্রশ্রয় দেবেন না। দলীয় পরিচয়ের আড়ালে যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চায় আমরা তাদের প্রতিহত করব।গত বুধবার সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। তারপর লাশের ওপর চলে বর্বরতা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বেশ আলোচনা সৃষ্টি করেছে।এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুজন পুলিশের হাতে এবং বাকি দুজনকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন-মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে অভিযানে আ.লীগের  ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ আগস্ট) Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ

দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম 'সময়ের কণ্ঠস্বর'-এ গত ৬ জুলাই 'তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের' এই শিরোনামে একটি Read more

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!
যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!

যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ইবনেসিনা Read more

মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ, কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার
মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ, কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে স্ট্যান্ড রিলিজ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি Read more

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা
১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখনও ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্যে ভুগছে। সম্প্রতি প্রকাশিত মেটার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন