ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল কক্সবাজার থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি এসি বাসকে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে থামিয়ে তল্লাশি চালায়।তল্লাশির একপর্যায়ে এক নারী আসামির শরীরের বিশেষভাবে লুকানো স্থান থেকে ৩৭,০৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, খুলনার দৌলতপুরের আনজুমান রোডের মৃত মোতালেব বেগের ছেলে রানা বেগ (৩৫) এবং তার স্ত্রী জ্যোতি খাতুন (২৫), বরিশালের বানারিপাড়ার খোদাবক্স এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৩), পিরোজপুরের ভান্ডারিয়ার ধাওয়া এলাকার হারুন-অর-রশিদের ছেলে শান্তা ইসলাম (২৫)।র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো তিনটি শপিং ব্যাগে হলুদ টেপে মোড়ানো অবস্থায় ছিল। প্রতিটি ব্যাগে ৬২টি করে মোট ১৮৬টি নীল রঙের এয়ারটাইট প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ছিল ২০০টি করে বড়ি। তবে একটি প্যাকেটে অতিরিক্ত ৭০টি বড়ি থাকায় মোট ইয়াবার পরিমাণ দাঁড়ায় ৩৭,০৭০ পিস।তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে র‍্যাব আরও জানায়, এসব ইয়াবা কক্সবাজার থেকে এনে বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।গ্রেফতারদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বেচাকেনায় ব্যবহৃত ১০ হাজার টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।র‍্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। পরে Read more

তিন শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ রুশ হামলা, কিয়েভে নিহত ৭
তিন শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ রুশ হামলা, কিয়েভে নিহত ৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশেপাশে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং বহ মানুষ আহত হয়েছেন। হামলার Read more

কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত
কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা Read more

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান নয়, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান নয়, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভাসমান সেতু দেওয়ানগঞ্জ পৌর শহর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামবাসীর পারাপারের Read more

রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে গুঁইসাপ ধরেছেন এক যুবক। সেই গুঁইসাপ দেখার জন্য ওই যুবকের বাড়িতে ভিড় জামিয়েছেন উৎসুক জনতা।শুক্রবার (১৬ Read more

হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া
হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন