বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে মঙ্গলাবর (১৫ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসানুজ্জামান মোল্যা (বিপি-৮৩১০১২৬৯৩২) কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।এতে আরও বলা হয়, তার এই অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য হওয়ায় তাকে একই বিধিমালার ১২(১) উপবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পর্যটনের নতুন দুয়ার খুলে দিয়েছিল বলে মনে করেছিলেন অনেকেই। ২০২২ সালের Read more

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে দুইটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড Read more

জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ
জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ির ধাক্কায় ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কেউ মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের Read more

লঙ্কানদের ওপর ছড়ি ঘোড়াচ্ছে টাইগাররা, উইকেট পেলেন শান্তও
লঙ্কানদের ওপর ছড়ি ঘোড়াচ্ছে টাইগাররা, উইকেট পেলেন শান্তও

কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান Read more

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন