ভারতের কেরালায় কানারা ব্যাংকের এক শাখায় ক্যান্টিনে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে ডেপুটি রিজিওনাল ম্যানেজার অশ্বিনী কুমার। এর প্রতিবাদে ব্যাংক কর্মীরা শাখার সামনে প্রকাশ্যে ‘বিফ পার্টি’ আয়োজন করে কেরালার ঐতিহ্যবাহী গরুর মাংস ও পরোটা পরিবেশন করেন।ভারতীয় গণমাধ্যম জানায়, অশ্বিনী কুমার সম্প্রতি বিহার থেকে বদলি হয়ে আসেন এবং দায়িত্ব নেওয়ার পরপরই এ নিষেধাজ্ঞা জারি করেন। তার বিরুদ্ধে কর্মীদের হয়রানির অভিযোগও উঠেছে।ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বিইএফআই) জানিয়েছে, খাবার খাওয়ার বিষয়টি ব্যক্তিগত স্বাধীনতা এবং তা ভারতীয় সংবিধান দ্বারা সুরক্ষিত।কেরালার কয়েকজন রাজনৈতিক নেতা ব্যাংক কর্মীদের এই প্রতিবাদে সমর্থন জানিয়েছেন। বামপন্থি স্বতন্ত্র আইনপ্রণেতা কেটি জলিল বলেন, কে কী খাবেন তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। কেরালায় ফ্যাসিবাদী চিন্তার জায়গা নেই।প্রসঙ্গত, কেরালার সংস্কৃতিতে গরুর মাংস একটি প্রচলিত খাবার। রাজ্যটিতে বহু হিন্দু নাগরিকও গরুর মাংস খান। এর আগে ২০১৭ সালে বিজেপি সরকার গরু জবাইয়ের জন্য বিক্রি নিষিদ্ধ করলে কেরালায় তীব্র প্রতিবাদ হয়েছিল এবং রাজ্যজুড়ে বিফ উৎসব পালিত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৪৩ কেজি ভারতীয় গাঁজা আটক
বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৪৩ কেজি ভারতীয় গাঁজা আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম বাবু (২৯) নামে এক মাদক পাচারকারীকে আটক Read more

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু
কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার Read more

২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

পাঁচ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সা, দ্বিতীয়বার পিএসজি
পাঁচ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সা, দ্বিতীয়বার পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দুই ম্যাচেই জমজমাট লড়াইয়ের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। ঘরের মাঠে সর্বোচ্চ লড়াই চালিয়েছে অ্যাস্টন Read more

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। Read more

‌‘পুশইন’ বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
‌‘পুশইন’ বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশইন) অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন