পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশইন) অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত সরকারকে আজ বা আগামীকাল (বুধবার) আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। এছাড়া, এই সমস্যা সমাধানে কনস্যুালার পদ্ধতির (কনস্যুালার ডায়লগ) আত্ততায় ভারতের সঙ্গে কাজ করতে চায় ঢাকা।মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।পুশ ইন ঠেকানো সম্ভব নয় বলে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন হচ্ছে, ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে। আমরা আজকে বা আগামীকাল আরেকটা চিঠি দেব এ বিষয়ে।তিনি বলেন, আমরা বলেছি, এটা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে, এক্ষেত্রে কিছু জট আছে, তোমরা সেগুলো ঠিকমতো করছ না। আমরা চেক করে দেখেছি, দীর্ঘদিন আগের তালিকা (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি) আছে একটা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে, আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেকআপ করে অনেককে নিয়েছি।তৌহিদ হোসেন বলেন, কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা চেষ্টা করছি, কনস্যুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এ জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে। নিয়মের বাইরে যেন না যায়। কনস্যুলার ডায়ালগে বসার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনায় একটা চিঠি পাঠাব। যেটাতে আমরা কিছু পদ্ধতির কথা আরেকবার উল্লেখ করব এবং আমাদের যে পদ্ধতি আছে, কনস্যুালার আলাপ-আলোচনার, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। কনস্যুলার ডায়াগল হতে পারে। যেহেতু এখন একটা ইস্যু আছে। এটাও হতে পারে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুশ ইন করেছে। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। আর বাংলাদেশ সরকার বলছে, এভাবে পুশ ইন ঠিক নয়। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে সেটি প্রক্রিয়া অনুসরণ করে যেন ফেরত দেওয়া হয়। সরকারের সংশ্লিষ্টদের তথ্য বলছে, ভারত থেকে পুশ ইন বন্ধে এখন অবধি পাঁচটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখন আরেকটি চিঠি যাবে দিল্লিতে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের অতর্কিত Read more

চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার
চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) Read more

টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন Read more

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ মে) Read more

হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত ১৮৪
হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত ১৮৪

ভারতের হিমাচলে প্রবল বর্ষণ এবং তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত ও ভূমিধসে গত ২০ জুলাই থেকে ৩ আগস্ট— ১৪ দিনে Read more

পরমাণু আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলো ইরান
পরমাণু আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলো ইরান

পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন