চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দুই ম্যাচেই জমজমাট লড়াইয়ের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। ঘরের মাঠে সর্বোচ্চ লড়াই চালিয়েছে অ্যাস্টন ভিলা ও বরুশিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জয়ও পেয়েছে দুদল। তবে দুই লেগ মিলিয়ে পিছিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পাওয়া হলো না তাদের।সিগনাল ইদুনা পার্কে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ডর্টমুন্ড। তবে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে ছিল বার্সা। তাতে পাঁচ মৌসুম পর প্রতিযোগিতাটির সেমিফাইনালে জায়গা করে নিলো কাতালানরা। অন্যদিকে ভিলা পার্কে ৩-২ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বার সেমিফাইনাল নিশ্চিত করলো পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ২০১৮-১৯ মৌসুমে সেমিফাইনাল খেলেছিল বার্সা। এরপর আর কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি তারা। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে তারা। লা লিগার পাশাপাশি ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখাচ্ছে তারা। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-০ ব্যবধানে জিতে আগেই সেমিতে এক পা দিয়ে রেখেছিল তারা। যদিও দ্বিতীয় লেগে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি দল। প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর নবম মিনিটেই গোল হজম করে কাতালানরা। বক্সে প্যাসকেল গ্রোবকে ফাউল করে পেনাল্টি উপহার দেন গোলরক্ষক ভয়চেখ শেজনি। সফল স্পটকিকে গোল আদায় করে নেন সেরহো গিরাসি। ২৮তম মিনিটে অবশ্য শেজনিই দলকে গোল হমজ থেকে রক্ষা করেন। পেনাল্টি এরিয়ার সামনে থেকে ম্যাক্সিমিলিয়ান বেইয়ারের হেড রুখে দেন তিনি। তবে ৪৯তম মিনিটে ডর্টমুন্ডের জোড়া হেডের গোল রুখে দেয়া সম্ভব হয়নি তার পক্ষে। কর্নার থেকে আসা ক্রস বাঁ প্রান্ত থেকে হেড নেন বেনসেবাইনি। সেটা গোলবারের সামনে পেয়ে ফের হেডে জালে জড়ান সেরহো। ৫৪তম মিনিটে রামির ভুলে গোল আত্মঘাতী গোল হজম করে ডর্টমুন্ড। ৭৬তম মিনিটে সেরহো গোল করে ডর্টমুন্ডের আশা জাগিয়ে রাখেন। কিন্তু শেজনি ও বার্সার ডিফেন্ডাররা ডর্টমুন্ডকে আর গোলের দেখা পেতে দেয়নি। তাতে ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। দ্বিতীয় লেগে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারের টিকিট নিশ্চিত করে বার্সা। প্রতিযোগিতার আরেক ম্যাচে লড়াইটা অবশ্য একপেশে হয়নি। ঘরের মাঠে ২৭ মিনিটের মধ্যে জোড়া গোলে পিছিয়ে পড়ার পর লড়াইয়ে ফেরে অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি এদিন ১১তম মিনিটে আশরাফ হাকিমি আর ২৭তম মিনিটে নুনো মেন্ডিসের গোলে এগিয়ে গিয়েছিল। এরপর লড়াই জমিয়ে তুলে পিএসজিকে ভয় ধরিয়ে দেয় উনাই এমরির শিষ্যরা। ৩৪তম মিনিটে অ্যাস্টনকে প্রথম গোল এনে দেন ইউরি তিয়েলেমান্স। ৫৫তম মিনিটে জন ম্যাকগিন আর ৫৭তম মিনিটে তৃতীয় গোলটি এনে দেন এজরি কোনসা।তবে জিয়ানলুইজি দোনারুম্মার কল্যাণে  আর কোনো গোল হজম করেনি পিএসজি। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফরাসি ক্লাবটি। সবশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিল তারা। ২০১৯-২০ মৌসুমের পর ফের ফাইনাল খেলতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক Read more

অস্তিত্ব সংকটে সেন্টমার্টিনকে আগের অবস্থা ফেরাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
অস্তিত্ব সংকটে সেন্টমার্টিনকে আগের অবস্থা ফেরাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

সরকার সেন্টমার্টিনে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও Read more

মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার Read more

বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!
বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!

রাজশাহীতে ৫০০ বছর আগে নির্মিত হয় বাঘা শাহি মসজিদ। দেশ কিংবা দেশের বাইরে থেকেও দেখতে আসে এই মসজিদটি। আমার বাড়ি Read more

ঠাকুরগাঁও সীমান্তে ভারতে ৪ বাংলাদেশি আটক
ঠাকুরগাঁও সীমান্তে ভারতে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) সকাল Read more

মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত
মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন