রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ড্রোন হামলার জেরে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব ১ হাজার ৪০০ কিলোমিটার। যে তেলশোধানাগারটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, সেটির মালিক রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাশনেফ্ট।গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) ঘটেছে এই হামলা। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ।টেলিগ্রাম পোস্টে খাবিরভ বলেন, “আজ (শনিবার) ব্যাশনেফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দু’টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে।”“সিসিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমান আকৃতির এটি ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে, এবং তার পরে ঘটে বিস্ফোরণ। এ সময় কারখানার ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী Read more

খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!
খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরুর জন্য খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতন্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত দত্ত Read more

চার বছর ধরে একই ক্রয় কমিটি, ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ
চার বছর ধরে একই ক্রয় কমিটি, ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ‘ব্যথার দান’ এর ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

কোরবানির মাংস কাটতে গিয়ে আনোয়ারায় আহত অর্ধশতাধিক
কোরবানির মাংস কাটতে গিয়ে আনোয়ারায় আহত অর্ধশতাধিক

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার দিনে কোরবানি দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন বহু মানুষ। কোরবানির প্রথম দিন শনিবার Read more

পাইলট তৌকিরকে শহিদ হিসেবে ঘোষণার দাবি বাবার
পাইলট তৌকিরকে শহিদ হিসেবে ঘোষণার দাবি বাবার

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতি মনে করে কাঁদছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন