যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম বাবু (২৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে বিজিবির ঘিবা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।আটক জাহাঙ্গীর আলম বাবু বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ঘিবা সীমান্তে বিজিবির একটি টহলদল দেখেন রাস্তার ওপর দিয়ে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হেঁটে যাচ্ছিল। সন্দেহ হলে টহলদল তাকে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হওয়ায় তার মাথায় থাকা বস্তা তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতর থেকে ৪৩ কেজি ভারতীয় গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুতর
যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুতর

যশোরের মণিরামপুরে সাপের কামড়ে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বোন হালিমা (৮) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা Read more

ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ
ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিসরের কপটিক অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়।তিনি এটিকে “ফিলিস্তিনিদের ওপর Read more

সৌদি আরবে ৩ সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় নারী
সৌদি আরবে ৩ সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় নারী

সৌদি আরবের আল খোবার শহরে তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতীয় এক নারী। সাইদা Read more

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা, ডিসি-এসপিদের চিঠি
ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা, ডিসি-এসপিদের চিঠি

দেশের জ্বালানি তেল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে ব্যাংক খুললে পে-অর্ডারের Read more

আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা।শুক্রবার (১৬ Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন