মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রায় সব ম্যাচই নির্ধারিত সময় থেকে আধা ঘণ্টা দেরিতে শুরু হবে।নতুন সময়সূচি অনুযায়ী, ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট)। তবে একটি ম্যাচ নির্ধারিত হয়েছে তুলনামূলকভাবে আগে ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে আমিরাত বনাম ওমান ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত–পাকিস্তানের হাইভোল্টেজ–এর ম্যাচ। ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে তারা।বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।এশিয়া কাপ ২০২৫ এর পরিবর্তিত সময়সূচি (বাংলাদেশ সময়)-৯ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি – রাত ৮:৩০-১০ সেপ্টেম্বর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮:৩০-১১ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি – রাত ৮:৩০-১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান, দুবাই – রাত ৮:৩০-১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি – রাত ৮:৩০-১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই – রাত ৮:৩০-১৫ সেপ্টেম্বর – সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবুধাবি – সন্ধ্যা ৬:০০-১৫ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই – রাত ৮:৩০-১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮:৩০-১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮:৩০-১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮:৩০-১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান, আবুধাবি – রাত ৮:৩০সুপার ফোর ও ফাইনাল-২০ সেপ্টেম্বর – B1 বনাম B2, দুবাই – রাত ৮:৩০-২১ সেপ্টেম্বর – A1 বনাম A2, দুবাই – রাত ৮:৩০-২৩ সেপ্টেম্বর – A2 বনাম B1, আবুধাবি – রাত ৮:৩০-২৪ সেপ্টেম্বর – A1 বনাম B2, দুবাই – রাত ৮:৩০-২৫ সেপ্টেম্বর – A2 বনাম B2, দুবাই – রাত ৮:৩০-২৬ সেপ্টেম্বর – A1 বনাম B1, দুবাই – রাত ৮:৩০-২৮ সেপ্টেম্বর – ফাইনাল, দুবাই – রাত ৮:৩০-২৯ সেপ্টেম্বর – সংরক্ষিত দিন (রিজার্ভ ডে)আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে কনে বরণ
বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে কনে বরণ

বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলের বিয়ের দিনে আকাশপথে হেলিকপ্টারে করে বউ বরণ করে আনবেন। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।রবিবার (২৬ Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’
‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যেসব খবর প্রাধান্য পেয়েছে তার মধ্যে রয়েছে- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য Read more

চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ
চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের শক্ত দাবিদার হিসেবে মাঠে আছেন ডাকসুর সাবেক সিনেট সদস্য, নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা Read more

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ বৈঠকে সভাপতিত্ব করবেন। মঙ্গলবার Read more

৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে ৫–২ গোলে বিধ্বস্ত করলো আতলেতিকো
৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে  ৫–২ গোলে বিধ্বস্ত করলো আতলেতিকো

লা লিগার মাদ্রিদ ডার্বিতে ঘটল অপ্রত্যাশিত এক ইতিহাস। টানা ৬ জয়ের পর মাদ্রিদ ডার্বিতে এসে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন