লা লিগার মাদ্রিদ ডার্বিতে ঘটল অপ্রত্যাশিত এক ইতিহাস। টানা ৬ জয়ের পর মাদ্রিদ ডার্বিতে এসে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা। বিপরীতে থাকা অ্যাতলেটিকো আগের ৬ ম্যাচে মাত্র দুটি জয় পেলেও, রিয়ালকে পেয়ে যেন রীতিমতো জ্বলে উঠেছে। সান্তিয়াগো বার্নাব্যুর দল রিয়াল মাদ্রিদকে ৫–২ গোলে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদ। ৭৫ বছর পর এক ম্যাচে ৫ গোল খেল রিয়াল। এর আগে সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে লা লিগায় রিয়ালকে ৬-৩ গোলে হারিয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। এরপর ১৯৬৩ সালে মাদ্রিদ ডার্বিতে হয়েছিল ৭ গোল। দুটি ঘটনাই ফের গতকালের (শনিবার) ডার্বিতে দেখা গেল। ১৪ মিনিটে পিছিয়ে পড়ার রিয়াল সমতায় ফিরে লিডও নিয়েছিল। কিন্তু বাকি সময়টা তাদের জন্য কেবলই হতাশার। অ্যাতলেটিকোর হয়ে হুলিয়ান আলভারেজ জোড়া এবং রবিন লে নরমান্দ, আলেক্সান্ডার সোরলোথ ও আঁতোয়ান গ্রিজম্যান একটি করে গোল করেন। রিয়ালের পক্ষে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে ও আর্দা গুলার। অ্যাতলেটিকোর মাঠ মেট্রোপলিটনে হওয়া ম্যাচটিতে অবশ্য জাবি আলোনসোর শিষ্যরাই বল পজেশনে এগিয়ে ছিল। কিন্তু আক্রমণে অতটা সংগঠিত ছিলেন না এমবাপে-ভিনিসিয়ুসরা। ৬৩ শতাংশ পজেশন থাকলেও, ৬টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে সফরকারী রিয়াল। বিপরীতে দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো ১৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পেরেছে।১৪ মিনিটে প্রথম রিয়ালের জালে বল জড়ায় স্বাগতিক অ্যাতলেটিকো। গিলিয়ানো সিমিওনের কাছ থেকে বল পেয়ে সেন্টারব্যাক লে নরমান্দ জালে জড়ান। মিনিট দশেক পরই গুলারের দারুণ এক পাস ধরে এমবাপে বক্সে ঢুকে নিচু শটে সমতায় ফেরান রিয়ালকে। যা চলতি লা লিগায় তার অষ্টম গোল। ৩৬ মিনিটে লস ব্লাঙ্কোসরা লিডও নেয় গুলারের গোলে। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল কিছুটা ছুটে এসে এক স্পর্শে অ্যাতলেটিকোর জাল কাঁপান এই তুর্কি মিডফিল্ডার। তবে লিড ধরে রাখা যায়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রসে পাওয়া বলে হেড দিয়ে সফল সোরলথ।দ্বিতীয়ার্ধে রিয়াল আর কোনো শক্ত আক্রমণ তো করতেই পারেনি, উল্টো তিন গোল হজম করেছে। অ্যাতলেটিকোর আগের ম্যাচে হ্যাটট্রিক করা আর্জেন্টাইন তারকা আলভারেজ এদিন শুরুটা করেন পেনাল্টি দিয়ে। ৪৯ মিনিটে তার স্পটকিকে ব্যবধান ৩-২ এ পরিণত হয়। আলভারেজ নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ৬৩ মিনিটে। ফ্রি-কিক থেকে তিনি সরাসরি বল জালে জড়ালেন এবার। জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েই আগাচ্ছিল অ্যাতলেটিকো। এরই মাঝে ২২ ম্যাচ গোলখরায় থাকা গ্রিজম্যান ৯০ মিনিট পর যোগ করা সময়ে স্কোরশিটে নাম তোলেন। ৫-২ ব্যবধানে বড় এই হার সত্ত্বেও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রিয়াল। তবে সেটি তারা আজই (রোববার) হারাতে পারে। ৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। কাতালানরা আজ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। এ ছাড়া হালে পানি পাওয়া অ্যাতলেটিকো ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে চারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কবীর মিয়া (৬৫) নামের একজন নিহত হন এবং আহত হন ১২ জন। আহতদের Read more

মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া ভিড় শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা Read more

ক্রস-বর্ডার ই-কমার্স: বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ
ক্রস-বর্ডার ই-কমার্স: বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ

বর্তমান বিশ্বে বাণিজ্যের সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। একসময় আন্তর্জাতিক বাজারে প্রবেশ মানেই ছিল বড় পুঁজি, জটিল রপ্তানি কাঠামো এবং বিদেশি Read more

ঝিকরগাছায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঝিকরগাছায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে একজন নিহত হয়েছেন।রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া Read more

বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন Read more

নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল
নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল

নিরাপত্তা জনিত কারণে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন