যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বক্ষব্যাধি চিকিৎসকের পদ নেই। রোগী এলে রোগের বর্ণনা শুনে ব্যবস্থাপত্র লিখছেন মেডিকেল অফিসার। ফলে দেশসেরা সরকারি এই হাসপাতালে বক্ষব্যাধির মতো জটিল রোগীরা এসে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দায়সারা চিকিৎসা নিয়ে ফিরছেন বাড়ি।হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, এখানে বক্ষব্যাধি চিকিৎসকের কোনো পদ নেই। বিগত দিনে বক্ষব্যাধি বিভাগে ডা. জিজি কাদরী সংযুক্তিতে দায়িত্ব পালন করতেন। তিনি হাসপাতালের বর্হিঃবিভাগ ও অন্তঃবিভাগে রোগীর চিকিৎসাসেবা প্রদান করতেন। কিন্তু ৫ বছর আগে তিনি অবসরে গেছেন। ফলে বর্তমানে শ্বাসকষ্ট ও কাঁশিতে আক্রান্ত রোগীরা আসলে প্রথমে মেডিকেল অফিসার রোগের বর্ণনা শোনেন। রোগীর অবস্থা জটিল না মনে করলে তিনি (মেডিকেল অফিসার) ব্যবস্থাপত্র দেন। রোগের বর্ণনা জটিল মনে হলে মেডিকেল অফিসার মেডিসিন কনসালটেন্টের কাছে রেফার্ড করেন।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামের আনিকা জানান, তার মায়ের শ্বাসকষ্ট ও কাঁশি নিয়ে এক মাসে ৩ বার হাসপাতালে এসেছেন। প্রতিবারে চিকিৎসক ওষুধ লিখেছেন। ওষুধ খাওয়ার পর তেমন কোনো উন্নতি হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে রোগের সেই ডাক্তার না হলে রোগ সারবে কীভাবে’।আরেক রোগী রাহাদুল ইসলাম জানান, হাসপাতালে উন্নত চিকিৎসাসেবার জন্য রোগীরা আসেন। সেখানে বক্ষব্যাধি চিকিৎসক না থাকা দুঃখজনক। সমস্যার সমাধান হওয়া উচিত।খোঁজ নিয়ে জানা গেছে, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য যশোরসহ আশেপাশের জেলার রোগীরা আসেন। দেশসেরা এই হাসপাতালে বক্ষব্যাধি চিকিৎসক না থাকায় রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। বর্হিঃবিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসারের কাছ থেকে চিকিৎসা নিয়ে রোগীরা বাড়ি ফিরছেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, হাসপাতালে বক্ষব্যাধি চিকিৎসকের পদ নেই। বিগত দিনের কর্মকর্তারা বক্ষব্যাধি কনসালটেন্ট পদ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতপত্র পাঠিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। বিষয়টি নিয়ে তিনিও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই

ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার ফলাফল Read more

নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নীলফামারীতেই করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশিদ।মঙ্গলবার Read more

নওগাঁ বিটিসিএল ওয়েব সাইটে এখনো শোভা পাচ্ছে মুজিব বর্ষের ছবি
নওগাঁ বিটিসিএল ওয়েব সাইটে এখনো শোভা পাচ্ছে মুজিব বর্ষের ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ১০ মাস পরও নওগাঁ জেলার (বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড) বিটিসিএল ওয়েবসাইটে এখনো সগর্বে শোভা পাচ্ছে Read more

ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে?
ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে?

পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য প্রকাশিত হলেও ইসরায়েলের নেতারা নিজ মুখে কখনও সেটি স্বীকার করেননি, আবার অস্বীকারও করতে দেখা যায়নি। এক্ষেত্রে Read more

সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামী ও শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগাদান করেছেন। রবিবার(১৪ ডিসেম্বর) বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার Read more

কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন
কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোশিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদকে বিপুল ভোটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন