দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। রবিবার (১১ জানুয়ারি) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দেন।ইরানের পার্লামেন্টে কথা বলতে গিয়ে মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানান, ‌‌‘‘যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায়, তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ-পরিবহনের কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।’’এই বক্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলে হামলারও ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।এদিকে, গত দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভের প্রধান আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যককে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন দেশটির পুলিশের প্রধান।রাষ্ট্রীয় টেলিভিশনকে পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান বলেন, ‘‘গত রাতে (শনিবার সন্ধ্যায়) দাঙ্গার সঙ্গে জড়িত মূল গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের শাস্তি দেওয়া হবে। তবে গ্রেপ্তারকৃতদের সংখ্যা কিংবা পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ইসরায়েলি সূত্র জানায়, ইরানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে সেখানে কর্তৃপক্ষ যখন পরিস্থিতি সামাল দিচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনও হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক দিনে একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে ইরানের শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিয়েছেন তিনি। শনিবার ট্রাম্প বলেছেন, ‌‌ইরানে বিক্ষোভকারীদের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।শনিবার ইসরায়েলের নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন—এমন কয়েকটি সূত্র উচ্চ সতর্কতার বাস্তব অর্থ কী, সে বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেননি। গত জুনে ইসরায়েল ও ইরানের মাঝে ১২ দিনের যুদ্ধ হয়েছিল। ওই সময় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র।শনিবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে মার্কিন সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন এক কর্মকর্তা দুই নেতার মাঝে টেলিফোনে আলোচনার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের মাঝে কী ধরনের আলোচনা হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।ইরানজুড়ে বিক্ষোভ চললেও সেখানে হস্তক্ষেপের কোনও ইচ্ছা নেই বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। যদিও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে দুই চিরশত্রু ইরান-ইসরায়েলের মাঝে এখনও তীব্র উত্তেজনা চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৬ বার অস্ত্রোপচারের পর অবশেষে বাড়ি ফিরলো দীপ্ত
৩৬ বার অস্ত্রোপচারের পর অবশেষে বাড়ি ফিরলো দীপ্ত

মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নাভিদ নাওয়াজ দীপ্ত। ৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ছাড়পত্র পেয়েছেশরীরের ৪৫ শতাংশই পোড়া। দুই Read more

বগুড়ায় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ শুভেচ্ছায় হিরো আলম
বগুড়ায় কারাগারে বন্দিদের সঙ্গে ঈদ শুভেচ্ছায় হিরো আলম

বগুড়া জেলা কারাগারে বন্দিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন হিরো আলম। এ সময় তিনি কারাগারের জেলার ও বন্দিদের সঙ্গে কুশল Read more

কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ
কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ

'কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির Read more

এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে Read more

নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার
নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে গড়ে তোলা হয়েছিল মৎস্য অভয়াশ্রম। সেই অভয়াশ্রমে মৎস্য নিধনে নিষেধাজ্ঞা জারি করে মাগুর, শিং, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন