বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলের বিয়ের দিনে আকাশপথে হেলিকপ্টারে করে বউ বরণ করে আনবেন। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল জেলার গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকী বন্দরে এমন বিয়ের আয়োজন করা হয়। এদিন আকাশ পথে হেলিকপ্টারে করে কনে বরণ করতে আসেন সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসক ডা. নাজমুল হুদা রায়হান।তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বারেক মিয়ার ছেলে। কনে ডা. খালেদা মঞ্জু নওরিনও সদ্য এমবিবিএস পাস করেছেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের হোমিওপ্যাথি চিকিৎসক ডা. খালেদ সাইফুলের মেয়ে।উভয় পরিবারের আনুষ্ঠানিক সম্মতিতে বিয়ের পর কনে খালেদা মঞ্জু নওরিনকে টরকী বন্দরের মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারে করে বর নাজমুল হুদা রায়হানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যান।হেলিকপ্টার আসার খবর পেয়ে আশপাশের এলাকাবাসী স্কুলমাঠে ভিড় জমায়। আকাশ থেকে নামা হেলিকপ্টার দেখার জন্য এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলে সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি
ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত Read more

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম
শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার বিকেলে নিজের Read more

ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম
ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই ট্রাকে ট্রাকে দেশে আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত Read more

ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর বনভূমি
ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর বনভূমি

দক্ষিণ ফ্রান্সের ‘অড অঞ্চলে’ কয়েক দিন ধরে ছড়িয়ে পড়া দাবানল এখন ভয়াবহ রূপ নিয়েছে। দাউ দাউ করে জ্বলছে পাহাড়-জঙ্গল, ছাই Read more

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ
নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন