মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শিবচর থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।পুলিশ জানায়, গত ১৩ আগস্ট গভীর রাতে পাবনার ব্যবসায়ী আমির অস্ট্রেলিয়ান জাতের দুইটি গরু কিনে শিবচরের চান্দেরচর যাচ্ছিলেন। রাত ২টা ৪০ মিনিটে পাচ্চর এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ডাকাতদল তাদের ট্রাক দিয়ে পথরোধ করে। ডাকাতরা ব্যবসায়ী ও চালককে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় এবং ট্রাক থেকে দুইটি গরু লুট করে নেয়। এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়।ঘটনার তদন্তে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নির্দেশে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে বিশেষ টিম গাজীপুর ও টাঙ্গাইল জেলায় অভিযান চালায়। এতে আন্তঃজেলা ডাকাত দলের মূল সর্দার ফরিদ ওরফে শামীম, সহযোগী ট্রাকচালক মোমিন ও নয়নকে গ্রেফতার করা হয়। ফরিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের বলেন, ‘গাজীপুর ও টাঙ্গাইল থেকে আটককৃত তিনজনের বিরুদ্ধেই বিভিন্ন জেলায় ১৫ থেকে ২০টি ডাকাতির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা চক্র গড়ে তুলে সড়ক ডাকাতি ও গরু-ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। মূল হোতা ফরিদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।ইসাক দারের সফর স্থগিতের Read more

অ্যাম্বুলেন্সে ধানের বস্তায় গাঁজা পাচার, রাজশাহীতে যুবক আটক
অ্যাম্বুলেন্সে ধানের বস্তায় গাঁজা পাচার, রাজশাহীতে যুবক আটক

রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে ধানের বস্তার ভেতরে গাঁজা লুকিয়ে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (১৮ Read more

বর্ষায় শস্যজাতীয় খাদ্য ভালো রাখবেন যেভাবে
বর্ষায় শস্যজাতীয় খাদ্য ভালো রাখবেন যেভাবে

বর্ষাকাল মানেই সারাদিন বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে পরিবেশ। রান্নাঘর এসময় থাকে উচ্চ আর্দ্রতা এবং বাড়তে পারে অবাঞ্ছিত পোকামাকড়। তাই প্রয়োজনীয় জিনিসপত্র Read more

সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য
সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম Read more

গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?
গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?

ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই পেটপুরে খাওয়া-দাওয়া। মাংস, বিরিয়ানি, কাবাব—সবই চলে একসাথে। এমন ভোজের পর অনেকেই কোমল পানীয় পান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন