ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে কুয়েতের আবদালি স্থলপথে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন।কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পদক্ষেপটির লক্ষ্য হচ্ছে, ইরানে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের বিশেষ করে জিসিসি ও ইউরোপীয় নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা।আবদালি সীমান্তের পরিচালক কর্নেল ওয়ালিদ আল-আজমি জানান, ৭ দিনের ট্রানজিট ভিসা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য যারা ইরান থেকে ইরাক হয়ে স্থলপথে কুয়েতে প্রবেশ করে, কুয়েত বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছেন। এই ভিসা ৭ দিনের জন্য বৈধ থাকবে এবং ভ্রমণকারীদের তাদের পরবর্তী ভ্রমণের প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় দেওয়া হবে। সহযোগিতার জন্য কূটনৈতিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে। দূতাবাসের প্রতিনিধিরা সীমান্তে উপস্থিত থেকে নিজ দেশের নাগরিকদের গ্রহণ এবং সহায়তা করতে পারবেন।তিনি বলেন, আবদালি বন্দরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা কিছু অনুমোদিত ব্যতিক্রম প্রয়োগ করে প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য কাজ করছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার
চাটমোহরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার

পাবনার চাটমোহরে চলমান এসএসসি (দাখিল) পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার অভিযোগে কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে Read more

পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি প্রত্যাহার
পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি প্রত্যাহার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় Read more

নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট
নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ার মধ্যেই নেত্রকোনায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। জেলার ১৮টি ফিলিং স্টেশনের Read more

জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ
জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ির ধাক্কায় ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কেউ মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন