সম্প্রতি কাতারের রাজধানী দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। এ ম্যাচ জয়েই মূলত চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশের প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়া ড্র অনুষ্ঠানে নির্ধারিত হয় চ্যালেঞ্জ লিগের সামনের আসরের গ্রুপ।  এবারের মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগের ‘বি’ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। যেখানে তাদের সঙ্গী ওমানের আল সিব ক্লাব, লেবাননের আল আনসার এফসি ও কুয়েতের কুয়েত এফসি ক্লাব। ড্র অনুষ্ঠানের চার নম্বর পটে ছিল বসুন্ধরা কিংস। এক নম্বর পট থেকে ‘বি’ গ্রুপে এসেছে আল সিব ক্লাব। দুই নম্বর পট থেকে এসেছে আল আনসার এফসি আর তিন নম্বর পট থেকে এসেছে কুয়েত এফসি ক্লাব। ড্রয়ের সিডিং অনুযায়ী, নিজেদের প্রথম ম্যাচে ওমানের আল সিব ক্লাবের মুখোমুখি হওয়ার কথা বসুন্ধরা কিংসের।আল-শাবাব ওমানের লিগের শিরোপা কখনও জিততে পারেনি। দুইবার তারা হয়েছে রানার্সআপ। আল-কুয়েতের অর্জনের পাল্লা অবশ্য বেশ ভারি। ঘরোয়া লিগে তারা ২০বার চ্যাম্পিয়ন হয়েছে। কুয়েত কাপও তাদের শোকেসে আছে ১৬টি। আল-আনসার লেবাননের ঘরোয়া লিগে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন। লেবানিজ কাপের রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়নও তারা।দেশের লিগে কিংস এ পর্যন্ত শিরোপা জিতেছে ৫টি। অবশ্য ২০২৪-২৫ মৌসুমের লিগে দলটির পারফরম্যান্স ছিল না আহামরি। লিগ টেবিলে তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল তারা। তাতে বোঝা যাচ্ছে, বেশ শক্তপোক্ত প্রতিপক্ষ পেয়েছে কিংস। আগামী ২৫ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু হয়ে শেষ হবে ১ নভেম্বর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন Read more

ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি Read more

দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম উপদেষ্টার চিঠি
দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম উপদেষ্টার চিঠি

প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসার দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন ধর্ম উপদেষ্টা Read more

ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখবেন যেভাবে
ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখবেন যেভাবে

বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। আজ (সোমবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। Read more

বাঘাইছড়িতে বন্যায় বিপর্যস্ত বিদ্যালয়, বন্ধ শিক্ষাকার্যক্রম
বাঘাইছড়িতে বন্যায় বিপর্যস্ত বিদ্যালয়, বন্ধ শিক্ষাকার্যক্রম

অতি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় হাঁটুসমান পানিতে Read more

বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ শিক্ষকের জিডি
বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ শিক্ষকের জিডি

জামালপুরের বকশীগঞ্জে ৮ জন শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তারা বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন