স্কুল শিক্ষকের উপর বিএনপি নেতার হামলার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।এর আগে, টানা ৩ দিন ধরে শুধু চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হলেও আজ থেকে তা ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। সকাল থেকে সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, চরমোন্তাজ লক্ষ্মী বেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফের ওপর স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও তার সহযোগীরা প্রকাশ্যে হামলা চালায়। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।উল্লেখ্য, গত রবিবার (২৪ আগস্ট) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে মসজিদের খুতবায় চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আবু হানিফের ওপর দুই দফায় হামলা চালায় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে: আবু হানিফ
গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে: আবু হানিফ

জুলাই গণঅভ্যুত্থানের পর এই দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে। মানুষ এখন অনেক সচেতন এবং প্রতিবাদী। আগের মত কেন্দ্র দখল কিংবা Read more

টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। এছাড়া লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। একনজরে দেখে নিন Read more

ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৫ জন নিহত
ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৫ জন নিহত

ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণপ্রার্থী এবং Read more

নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা
নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে একজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে Read more

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের Read more

রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার
রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন