উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার করেছে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নুর কলিমা ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ ব্লক ডির বশির আহমদের মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক সিরাজ আমীন।জানা গেছে, ঐ রোহিঙ্গা নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশে পাশের লোকজন তাকে তার নিজ শেডের দরজা ভেঙ্গে উদ্ধার করে ক্যাম্পর পার্শ্ববর্তী জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার্ড করেন। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানার এসআই সুমন দে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট
উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি Read more

গাজীপুরে ২৫৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে ২৫৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

যশোর জেলা শহরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনার পর সম্ভাব্য অপরাধীদের সীমান্ত অতিক্রম রোধে চুয়াডাঙ্গার Read more

রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে Read more

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

 না ফেরার দেশে চলে গেছেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার( ২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন