আসন্ন ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নিরাপদ ট্রেন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (০৪ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র সময়ের কণ্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার থেকে উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে ৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। ট্রেন যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে এ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বাহিনীর সদস্যরা আগামী ১৭ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। শশুর বাড়িতে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে আসা যাত্রী শেখ নওরিন বলেন, ‘রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তাদের তৎপরতার কারণে অপরাধীরা সুযোগ পাবে না। যাত্রীরাও নিরাপদ বোধ করবে।’ এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র বলেন, ‘স্টেশনে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে রয়েছেন ১ এপিসি এবং ৬ জন আনসার-ভিডিপির সদস্য। তারা সবাই রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পুরো কার্যক্রম তদারকি করছেন বলেও জানান তিনি।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শরীয়তপুরের ডামুড্যার তিলই গ্রামে থেমে গেছে একটি পুরো সংসারের জীবনচাকা। ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট Read more

বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১
বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে Read more

রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা
পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা

গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. Read more

টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন