ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। ঢাবির মুহসিন হলে নিজ রুমমেটকে ছুরিকাঘাতের করেছেন তিনি। বর্তমানে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আহত রুমমেট রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম।মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা শুরু, যা গড়ায় মারামারি পর্যন্ত। হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষ থেকে আহত অবস্থায় বেরিয়ে এলে, অন্যরা তাকে নেয় মেডিকেলে।শিক্ষার্থীদের অভিযোগ, রবিউলের রুমমেট, ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ তাকে কুপিয়ে জখম করেছে।ঘটনার পর রুম ভেতর থেকে আটকে ফেলে জালাল। পরে, বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পাল্টা আঘাতের অভিযোগ তারও।এ ঘটনায় পুরো হলে মধ্যরাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিক্ষার্থীরা অভিযুক্ত জালাল আহমেদের স্থায়ী বহিষ্কার এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবি তোলে।প্রক্টরের আশ্বাস, এ ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। একইসাথে, বিশ্ববিদ্যালয় থেকে জালালকে বহিষ্কারের কথাও বিবেচনায় রাখা হবে।ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, হলের প্রভোস্ট, দুইজন হাউস টিউটর এবং কর্মকর্তারা অভিযুক্তকে থানায় নিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া, সেটি প্রচলিত আইন অনুযায়ী চলবে।প্রক্টরের আশ্বাসের পরও উত্তেজনা কাটেনি মুহসীন হলে। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন শিক্ষার্থীরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জাহাজ ইসরায়েলের নৌবাহিনী জব্দ করেছে। আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি জব্ধ Read more

ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের
ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল Read more

রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প
রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ Read more

৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তিন Read more

হাটহাজারীতে আবারও ডাকাতির ঘটনা, সেনাসদস্য গুলিবিদ্ধ
হাটহাজারীতে আবারও ডাকাতির ঘটনা, সেনাসদস্য গুলিবিদ্ধ

চট্টগ্রামের হাটহাজারীতে ফের সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।শনিবার Read more

স্বৈরাচারের দোসররা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা
স্বৈরাচারের দোসররা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন