৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তিন জেলায় ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে নওগাঁর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন
মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন

মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ অফিসে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর শুভ Read more

আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী (সাবেক) আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ Read more

রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান
রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

এলেন বিশ্বাস উত্তরা প্রতিনিধিরাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন Read more

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ ফের বৈঠকে বসছে নবম জাতীয় পে-কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে Read more

বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন