চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের নড়ালিয়া এলাকায় একটি কৃষি জমিতে ফুটবল খেলতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত শাকিব ওই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর ইউনিয়নের নড়ালিয়া এলাকায় সহপাঠিদের সাথে ফুটবল খেলতে যায়। খেলতে খেলতে সে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শাকিবের চাচা মোঃ আলমগীর বলেন, তীব্র রোদের মধ্যে ফুটবল খেলতে খেলতে এক পর্যায়ে আমার ভাতিজা মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় তার মুখ দিয়ে রক্ত বের হয়। মাটিতে লুটিয়ে পড়ার আগে সে সহপাঠীদের কাছে পানি চেয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সে মারা যায়।এদিকে তার মৃত্যুতে এলাকার মধ্যে শোকের ছায়া নেমে আসে।সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ন্যান্সিনা বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিইনি: নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিইনি: নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দাবি করেছেন, ‘জেন-জি’ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ তার সরকার দেয়নি। Read more

ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো Read more

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরের ডুমুরিয়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং স্বপন হোসেন (২৪) নামে Read more

সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৩টি ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৩টি ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩টি ভারতীয় গরু জব্দ করেছে ২৮ বিজিবি। Read more

অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম
অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটক উপহার দিয়েছেন। কমেডি নাটক থেকে শিক্ষনীয় অনেক নাটকে Read more

প্রশাসনিক ভবনে তালা দিল আইআইইউসির শিক্ষার্থীরা
প্রশাসনিক ভবনে তালা দিল আইআইইউসির শিক্ষার্থীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানার কারণে তারা এ তালা ঝুলিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন