চট্টগ্রামের হাটহাজারীতে ফের সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।শনিবার (২৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন মেখল রোডের মাথায় অবস্থিত গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোররাতে ৪ জন মুখোশ পরা অস্ত্রধারী ব্যক্তি দোকানের কর্মচারী রাসেদকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের নগদ টাকা ও মূল্যবান সিগারেটসহ মালামাল লুট করে। ঘটনাটি পাশের ভবনের সিসি ক্যামেরার মাধ্যমে নজরে এলে দোকান মালিকের ভাই, সেনাসদস্য শহিদুল ইসলাম সায়েম, দ্রুত বাসা থেকে দোকানের দিকে ছুটে আসেন। দোকানে প্রবেশ করামাত্রই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা গুলিবিদ্ধ সায়েমকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করেন।ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন শনিবার দুপুরে সময়ের কণ্ঠস্বর-কে জানান, ঘটনাটি সত্য। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, তিনি প্রটোকলে রয়েছেন এবং পরে বিস্তারিত জানানো হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিবেশ বিরাজ করছে। এর আগে গত ১৯ এপ্রিল গভীর রাতেও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে দুর্বৃত্তরা ডাকাতি ও লুটপাট চালিয়েছিল। পুনরায় সংঘটিত ডাকাতির ঘটনায় হাটহাজারীতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার Read more

রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য Read more

শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকার জন্য নুর আমিন (৩৮) নামের এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ জুন) নির্যাতনের Read more

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল একযোগে প্রকাশ করা হবে।  আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে।আগামীকাল বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন