অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান জড়িত।প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান, গত বছরের অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের সঙ্গে ইরানকে যুক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো।আলবানিজ বলেন, এসব ঘটনা ছিল ‘সামাজিক সম্প্রীতি দুর্বল করা ও আমাদের সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা।’ইরানি রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি এবং আরও তিনজন কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ক্যানবেরা। পাশাপাশি তেহরান থেকে নিজেদের কূটনীতিকদেরও প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ইরান এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।ক্যানবেরা পশ্চিমা বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে ইরানের বিরুদ্ধে নিজ ভূখণ্ডে গোপন বৈরী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলল। গত মাসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ১৪টি দেশ ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর হত্যা, অপহরণ ও হয়রানিমূলক ষড়যন্ত্র বৃদ্ধির নিন্দা জানিয়েছিল।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের Read more

নাইজেরিয়ায় অপহৃত আরও ১৩০ স্কুলশিক্ষার্থী মুক্ত
নাইজেরিয়ায় অপহৃত আরও ১৩০ স্কুলশিক্ষার্থী মুক্ত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত আরও ১৩০ শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।রবিবার (২১ Read more

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত

চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, অনেকে আহত হওয়ায় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার Read more

মুসলিম সংখ্যালঘু দেশের হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করলো সৌদি
মুসলিম সংখ্যালঘু দেশের হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করলো সৌদি

১৪৪৭ হিজরি (২০২৬ সাল) সনের হজকে সামনে রেখে ইসলামিক সংখ্যালঘু দেশগুলোর মুসলিমদের জন্য একটি যুগান্তকারী সেবা চালু করেছে সৌদি আরবের Read more

উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩
উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাতে উল্লাপাড়া ফিলিং স্টেশনে Read more

শাকিব খানের সিনেমার সঙ্গে অন্য সিনেমার প্রতিযোগিতা হয় না: মন্দিরা চক্রবর্তী
শাকিব খানের সিনেমার সঙ্গে অন্য সিনেমার প্রতিযোগিতা হয় না:  মন্দিরা চক্রবর্তী

'কাজল রেখা'র পর ফের রুপালি পর্দায় হাজির হচ্ছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ‘নীল চক্র’। মিঠু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন