প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই, সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি।শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রায় হয়নি, বিচার-প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয়, সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।তিনি জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে, রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কাজ চলছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে এবং ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। এছাড়া নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।কমিশনার বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করে অনিয়ম করেছে, তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। যারা অস্ত্রের ব্যবহার করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে।এছাড়া নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যারা পূর্ব নির্বাচনে অনিয়ম করেছে, তাদের রাখা হবে না বলেও জানান সিইসি।কমিশনার এও স্পষ্ট করেছেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি। চাপ দিলে তিনি পদত্যাগ করবেন এবং চেয়ারে থাকবেন না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় রেললাইন বাস্তবায়নে ঝুঁকিতে পড়বে ১৯ গ্রাম
মেঘনায় রেললাইন বাস্তবায়নে ঝুঁকিতে পড়বে ১৯ গ্রাম

কুমিল্লার মেঘনা উপজেলায় নারায়ণগঞ্জ-লাকসাম নতুন রেললাইন নির্মাণের প্রাথমিক জরিপে অন্তত ১৯টি গ্রাম ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত Read more

ছাত্র জনতার আন্দোলনে শেবাচিমের ৪৬ জন ট্রলি ম্যানকে বহিষ্কার!
ছাত্র জনতার আন্দোলনে শেবাচিমের ৪৬ জন ট্রলি ম্যানকে বহিষ্কার!

ছাত্র আন্দোলনের জের ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের Read more

খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে Read more

বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩
বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের Read more

কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন
কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১৮ আসনের কাওলা এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন