ছাত্র আন্দোলনের জের ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়।পাশাপাশি হাসপাতালের সরকারি স্টাফদের ট্রলি ম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) পরিচালকের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেবাচিম হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর মেডিকেল কলেজের সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্যাপক ছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের নিয়ে পৃথক বৈঠক করেছেন।পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসক ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানের কার্যক্রম পরিচালনা করছেন।এছাড়া টানা দুই সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলন ও তাদের দাবির প্রেক্ষিতে হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রোগী বহনের সকল পুরাতন ট্রলি মেরামত ও নতুন করে আরো ট্রলি প্রদান করা হয়েছে। একইভাবে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ৭টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং টিম সকাল, বিকাল ও রাতে হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগে মনিটরিং করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে ১০০টি সিলিং ফ্যান লাগানোর এবং হাসপাতালের সকল টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।হাসপাতালের পরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ কিয়দাংশ ও খুলনা বিভাগের বাগেরহাট জেলার অনেক রোগীসহ দেড় কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। ১৯৬৮ সালে মাত্র ৫০০ শয্যার অবকাঠামো নিয়ে নির্মিত হয়ে ছিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি। ৫৮ বছর পর হাসপাতালটির অবকাঠামোগত তেমন উন্নতি হয়নি। বর্তমানে গড়ে প্রতিদিন নতুনভাবে ৭শ রোগী হাসপাতালে ভর্তি হন।ফলে হাসপাতালে অন্তঃ বিভাগে ভর্তি থাকেন প্রায় ৩ হাজার রোগী। বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসেন গড়ে প্রতিদিন ৩ হাজার রোগী। প্রতি ১ জন রোগীর সাথে তাদের স্বজন কিংবা দর্শনার্থী আসেন ৩ জন করে। মোট ৬ হাজার রোগীর সাথে ৩ জন করে স্বজন কিংবা দর্শনার্থী যোগ করলে ২৪ হাজার মানুষের সমাগম ঘটে এ হাসপাতালে। এর সাথে হাসপাতালের ৫শ জন চিকিৎসক, ১ হাজার জন নার্স, হাসপাতালের প্রায় ৫শ অন্যান্য স্টাফ, মেডিকেল কলেজের শিক্ষার্থী, আইএইচটি শিক্ষার্থী, নাসিং কলেজের শিক্ষার্থীসহ আরো ৬ হাজার সেবাদানকারী রয়েছে। ২৪ হাজার রোগী ও দর্শনার্থীর সাথে ৬ হাজার মিলিয়ে প্রতিদিন ৩০ হাজার মানুষের সমাগম ঘটে এ হাসপাতালে।কিন্তু অবকাঠামোগত কোনো উন্নতি না হওয়ায় মানুষের অতিরিক্ত চাপে হাসপাতালের টয়লেট ও পরিবেশ নোংড়া হওয়াসহ সর্বক্ষেত্রে সমস্যা হচ্ছে। শয্যা তুলনায় ছয় গুণ রোগী ভর্তি হওয়ায় রোগীদের চিকিৎসা নিতে হয় মেঝে কিংবা বারান্দায়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।এ বিষয়ে হাসপাতাল পরিচালন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, শেবাচিমের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কাজ করছেন তিনি। ইতিমধ্যেই নানান পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। শিগ্রই এ হাসপাতালের সেবার মান আরো উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক সপ্তাহে চার খুনের মামলায় জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ-তামান্না
এক সপ্তাহে চার খুনের মামলায় জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ-তামান্না

চট্টগ্রামের অপরাধ জগতের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্না, এক সপ্তাহের ব্যবধানে Read more

কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?
কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?

পর্দা নামতে যাচ্ছে নতুন আঙ্গিকে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে জমজমাট এই আয়োজনের ৬২টি ম্যাচ শেষে এখন অপেক্ষা Read more

জামালপুরে প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেস্টা
জামালপুরে প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেস্টা

জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী। স্থানীয়দের তৎপরতায় মৃত্যুর মুখ Read more

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট
মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় শনিবার গভীর রাতে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল Read more

অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন