বয়স শুধু মুখের বলিরেখায় নয়, ধরা পড়ে জিনের গঠনে- এমনটাই বলছেন গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার-এর একদল বিজ্ঞানী দাবি করেছেন, অকাল বার্ধক্যের সঙ্গে যুক্ত ৪০৮টি জিন তাঁরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন।গবেষকদের মতে, এই জিনগুলির সক্রিয়তার কারণেই কারও কম বয়সেই বলিরেখা পড়ে, ডায়াবেটিস, অ্যালঝাইমার্স বা বাতের মতো রোগ দেখা দেয়। আবার অন্যদিকে, কারও বয়স ৯০ ছুঁলেও ত্বকে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয় না।চলতি মাসে নেচার জেনেটিক্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, বার্ধক্য প্রক্রিয়া মূলত জিনভিত্তিক। গবেষকেরা ‘জিরোসায়েন্স হাইপোথিসিস’ মেনে এই জিনগুলিকে সাতটি শ্রেণিতে ভাগ করেছেন। দলের প্রধান গবেষক ইসাবেল ফুট জানিয়েছেন, ভবিষ্যতে অকাল বার্ধক্য ঠেকাতে চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে এই গবেষণা কার্যকর ভূমিকা রাখতে পারে।মার্কিন চিকিৎসকেরা বার্ধক্যের দুর্বলতা মাপতে ৩০টি সূচক ব্যবহার করেন—হাঁটার গতি, ওজন তোলার ক্ষমতা, গ্রিপ শক্তি, স্নায়বিক সক্ষমতা থেকে শুরু করে স্মৃতিশক্তি পর্যন্ত। দেখা গেছে, ৬৫ বছর বয়সে পৌঁছনোর পর প্রায় ৪০ শতাংশ মার্কিন নাগরিকই দুর্বলতায় আক্রান্ত হন। এর পেছনে মূল ভূমিকা রাখছে চিহ্নিত সেই ৪০৮টি জিন।তবে গবেষকদের মতে, সব জিন একসঙ্গে সক্রিয় হয় না। তাই কারও শরীরে অ্যালঝাইমার্স হলেও স্মৃতিশক্তি ভালো থাকতে পারে, আবার ডায়াবেটিসে আক্রান্ত কেউ হয়তো মানসিকভাবে তীক্ষ্ণ থাকবেন।মানব দেহের বার্ধক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেলোমেয়ার, ক্রোমোজোমের প্রান্তের সুরক্ষা-কবচ। বয়স বাড়ার সঙ্গে এর দৈর্ঘ্য কমতে থাকে। গবেষকেরা বলছেন, টেলোমেয়ারের ক্ষয় রোধ করা গেলে দেহকোষের অবক্ষয় থামানো সম্ভব, এমনকি ‘অমৃতকুম্ভের’ সন্ধানও মিলতে পারে। ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ‘আয়ুষ্মান জিন’ উদ্ভাবনের মাধ্যমে বার্ধক্য নিয়ন্ত্রণের আশাও রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা
আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ধারণ করা বাজেট বক্তৃতা ওইদিন বিকেল Read more

শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ

শরীয়তপুর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার অফিসে হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর ) রাত Read more

এনসিপির নেতা গ্রেপ্তারের পর জামিন: আদালতে ব্যাখ্যা দিতে ওসিকে তলব
এনসিপির নেতা গ্রেপ্তারের পর জামিন: আদালতে ব্যাখ্যা দিতে ওসিকে তলব

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার ব্যত্যয়ে গ্রেফতারের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিমকে স্বশরীরে আদালতে হাজির হয়ে Read more

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক
বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের Read more

বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই
বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব তেমনভাবে পড়েনি। ভারতীয় কর্তৃপক্ষ কিছু পণ্যের আমদানিতে সাময়িক বিধিনিষেধ দিলেও এই বন্দর দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন