যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের আস্তানায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতলেবের ছেলে আতিকুর রহমান ও শাহাজানের ছেলে রুবেল হোসেন।ভুক্তভোগী পাসপোর্টধারী জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে বাস থেকে বেনাপোল চেকপোষ্টে নামেন। এসময় পাসপোর্টে দ্রুত কাজ করে দেওয়ার নাম করে ৪ থেকে ৫ জন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তাদের সাথে তাদের আস্তানায় যেতে বাধ্য করে। এ সময় তাকে জিম্মি করে সাথে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ প্রতারকদের মধ্য থেকে ৩ জনকে গ্রেফতার করে।জানা যায়, দেশের গুরুত্বপুর্ণ এলাকা এবং ভারত গমনের প্রধান ফটক বেনাপোল চেকপোষ্ট। এই পথে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার দেশী বিদেশী লোক যাতায়াত করে থাকে। আর ওইসব যাত্রীদের এক শ্রেনীর ছিনতাইকারী লাইনের আগে অনলাইন ট্যাক্স, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না এসব প্রলোভন দেখিয়ে নিয়ে আসে তাদের নির্দিষ্ট ঘরে। তারপর অনলাইন ফর্মপূরণ এবং টাকার নাম্বার লিখতে হবে, না লিখলে কাস্টমস আটক করবে বলে নানা ভাবে দুর দুরান্ত থেকে আসা যাত্রীদের বুঝিয়ে তাদের কাছে থাকা টাকা গুনতে গুনতে পাসপোর্ট যাত্রীর অগোচরে ফেলে দেয় টেবিলের নীচে। এভাবে প্রতিনয়ত সাধারন এসব যাত্রীদের টাকা ছিনতাই করছে এই চক্রগুলো। দিনে দুপুরে এমন ঘটনা প্রতিদিনই ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।পুলিশ জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বেনাপোল ইমিগ্রেশন ও চেকপোস্ট এলাকায় যাত্রীদের টার্গেট করে নানা কৌশলে অর্থ হাতিয়ে আসছিল। সর্বশেষ এক পাসপোর্টধারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।তবে এ ঘটনায় নতুন করে অভিযোগ উঠেছে পুলিশের কিছু অসাধু সদস্যের ছত্রছায়ায় এসব ছিনতাই ও প্রতারণা চলছে। স্থানীয়দের দাবি, অসহায় পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতিনিয়ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। অনেকে এ চক্রের হাতে জীবনও হারিয়েছে। এমনকি ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত ভাগ নেওয়ার অভিযোগও রয়েছে পোর্ট থানা পুলিশের বিরুদ্ধে।স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ী মহল অনেকবার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানালেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের মতে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চক্রটি দল বদল করে একইভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে।এদিকে অভিযোগ রয়েছে, প্রতারকরা প্রতিদিন পাসপোর্টধারীদের আটকে টাকা ও সাথে থাকা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। অপরাধ দমনে সীমান্তে সরকারের বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি থাকলেও তাদের দূর্বল নিরাপত্তা ব্যবস্থা কোন কাজে আসছে না।এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে জানা যায়, বেনাপোল চেকপোষ্ট বন্দর এলাকার চিহ্নিত ছিনতাইকারীদের মধ্যে রয়েছে, পোর্টথানার বড়আঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাবু, শাহাজামালের ছেলে মারুফ, ছোটআঁচড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন সাগর, সাদিপুর গ্রামের হারুনের ছেলে এবাদত। এছাড়া বেনাপোল চেকপোষ্টে চৌধুরী সুপার মার্কেটের রবি, সাইদুর সুপার মার্কেটের বাবুল, রেজাউল সুপার মার্কেটের হামিদ, ইউনুস সুপার মার্কেটের বরিশালের শামীম, রবি, হৃদয়, শিমুল, ইমরান ও মারুফ পেশাদার ছিনতাইকারী।তথ্য বলছে বন্দরে ভ্রমনকারী দেশি-বিদেশী পাসপোর্টযাত্রীদের প্রধান নিরাপত্তায় কাজ করছে পোর্ট থানা পুলিশ। এছাড়া বন্দরের আনসারসহ বিভিন্ন সংস্থা রয়েছে।বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক শামীম হোসেন জানান, প্রায় প্রতারক চক্রকে ধরে পুলিশে দেওয়া হচ্ছে। তারা আবার জেল থেকে ফিরে এসে ছিনতাই, প্রতারনায় জড়িয়ে পড়ছে। আইনের সঠিক প্রয়োগ না হলে প্রতারণা, ছিনতাই বন্ধ করা সম্ভব নয়।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাখাওয়াত হোসেন জানান, পাসপোর্টধারীদের কাছ থেকে প্রতিদিনই অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। প্রশাসনের বিভিন্ন সভায় এসব তুলে ধরা হয়। কিন্তু কোন ভাবে থামছেনা।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমনে পর্যায় ক্রমে প্রতারক চক্রের সব সদস্যদের ধরা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা
চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চিংড়ি ধরার আড়ালে চলছে জলজ প্রাণের নির্বিচার নিধন। সূক্ষ্ম জাল দিয়ে প্রতিদিন ধরা হচ্ছে গলদা ও বাগদা Read more

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই ” এ শ্লোগানকে সামনে নিয়ে নানা Read more

ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি
ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে দুজনের প্রাণহানির  খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। এমতাবস্থায় Read more

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা Read more

বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন

স্পেনের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন