ভারতের কলকাতায় বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২০ আগষ্ট) সন্ধ্যার এই ঘটনায় শিয়ালদহ মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, ঘটনার দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী শিয়ালদহ ব্রিজের নিচে মোবাইল ফোনের সরঞ্জামের দোকান থেকে কিছু জিনিস কিনতে যান। সে সময় দরকষাকষি করতে গিয়ে এক দোকানির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই শিক্ষার্থীর অভিযোগ, বিক্রেতা ছিলেন হিন্দিভাষী। তিনি বাংলায় কথা বলায় তার ওপর চড়াও হয়ে গালিগালাজ শুরু করেন ওই বিক্রেতা।এরপর সেই শিক্ষার্থী হোস্টেলে এসে সহপাঠীদের সব ঘটনার বিবরণ দেয়। পরে সেই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার সহপাঠী শিয়ালদহ ব্রিজের নিচে মোবাইল সরঞ্জামের দোকানে আসে। এর পর সেখানকার আরও ব্যাবসায়ীরা ওই শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে মারধর করে চারজনকে গুরুতরভাবে আহত করে। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তদের কাছে ধারালো অস্ত্র ছিল।সেখান থেকে আহত শিক্ষার্থীদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করানো হয় এরপর তারা শিয়ালদহ মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার বাইরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।এক শিক্ষার্থী জানান, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের চরম শাস্তির দাবি জানানো হয়েছে। ওই শিক্ষার্থী বলেন, আমাদের ৮ সহপাঠী গুরুতর আহত হয়েছেন। তাই আমরা আশা করব মুচিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের এই দাবি বজায় রাখবে।মুচিপাড়া থানার পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুচিপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার অভিযোগ করে এসেছেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই লোকজনকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু এবার তার নিজের রাজ্যেই এমন ঘটনা ঘটলো। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বস, আহত ৩
‎রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বস, আহত ৩

‎লক্ষ্মীপুরের রায়পুরে ঝুঁকিপূর্ণ একটি বিদ্যালয় ভবনের ছাদের অংশ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার Read more

ইনিংস হার এড়াতে শেষদিনে ভারতের দরকার ১৩৭ রান
ইনিংস হার এড়াতে শেষদিনে ভারতের দরকার ১৩৭ রান

একসময় নিশ্চিত জয় মনে হলেও চতুর্থ টেস্ট জিততে বেশ বেগ পেতে হতে পারে ইংল্যান্ডকে। ইংলিশদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন Read more

ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার

হত্যা, ছিনতাই ও বাসাবাড়িতে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধে মালয়েশিয়ায় সেলাংগর অঙ্গরাজ্যে চলতি বছর বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা নথিভুক্ত হয়েছে।সেলাংগর Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হওয়া পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয় অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন