‘সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে। আইনশৃঙ্খলা তারা দেখছেই না, আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভটিজিং হচ্ছে। মব জাস্টিজের নামে বিভিন্ন জায়গায় দাবি দাওয়া চলছে।’আজ রবিববার (১ জুন) বিকেলে নরসিংদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, মব জাস্টিস কেন ঘটছে, কীসের জন্য হচ্ছে– এগুলো সবই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা।সংস্কার প্রসঙ্গে সেলিনা রহমান আরও বলেন, ‘সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন? আইনশৃঙ্খলা ঠিক করেন। শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে। ১০ মাসে কী সংস্কার করেছেন? আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বরেই নির্বাচন শেষ করতে হবে।’  জেলা শিশু একাডেমি মিলানায়তনে জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত পোহালেই হতে Read more

নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। Read more

সিংগাইরে ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক
সিংগাইরে ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক

মানিকগঞ্জের সিংগাইরে ২২ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।বুধবার Read more

সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ Read more

মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে রেকর্ড সংখ্যক পশু। জেলার ছয়টি উপজেলায় ৮১ হাজার Read more

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন