সরকারি বাঙলা কলেজের ৭ নং ভবনে অবস্থিত কলেজটির কেন্দ্রীয় অডিটোরিয়াম, গ্রন্থাগার ও বেশ কয়েকটি বিভাগ। সাপ্তাহিক কর্মদিবসগুলোতে নিয়মিত ক্লাস থাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিপুল পরিমাণ শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে এই ভবনটি।তবে এ ভবনের বেশ কিছু তলায় ছেলে ও মেয়েদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। সরেজমিনে দেখা যায়, ৭ নং ভবনের প্রতি তলায় উভয় পাশে দুটি করে ওয়াশরুম থাকলেও একপাশের ওয়াশরুম নির্ধারিত শিক্ষকদের জন্য। ফলে কার্যত পুরো তলায় শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম খোলা আছে মাত্র একটি। আর এই একটি ওয়াশরুম ব্যবহার করতে হয় ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীদের। এই ভবনে অবস্থিত পদার্থবিজ্ঞান, ব্যাবস্থাপনা, ভূগোল ও পরিবেশ সহ একাধিক বিভাগ। পাশাপাশি রয়েছে কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার এবং কেন্দ্রীয় অডিটোরিয়াম। অথচ এই ভবনের ১ম, ২য়, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম তলায় ছাত্র – ছাত্রীদের জন্য আলাদা কোনো ওয়াশরুম নির্ধারণ করা নেই। ভবনের অষ্টম তলায় নিয়মিত ক্লাস হয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। এই তলায় ওয়াশরুম সংকট শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি করেছে। শিক্ষার্থীদের দাবি, ছেলে ও মেয়েদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা না থাকায় নারী শিক্ষার্থীরা বেশ অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।শিক্ষার্থীরা জানিয়েছেন, ভবনটির অষ্টম তলা পর্যন্ত বেশ কয়েকটি বিভাগ থাকায় নানা প্রয়োজনে নিয়মিত যাতায়াত করতে হয় তাদের। প্রতি তলায় একটি মাত্র ওয়াশরুম থাকায় ছেলে-মেয়ে উভয়কেই সেটি ব্যাবহার করতে হয়, যা তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রী অভিযোগ করেন, ‘আমাদের জন্য আলাদা ওয়াশরুম না থাকায় অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়। বিশেষ করে মেয়েদের জন্য বিষয়টি অত্যন্ত অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।’এ ব্যাপারে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পারভেজ বলেন, ‘আমাদের সাত নম্বর ভবনে ছেলে বা মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যাবস্থা না থাকায় অনেকেই প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য আমরা অধ্যক্ষ মহোদয়ের কাছে লিখিত আবেদন জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই এটার সমাধান হবে।’একই অবস্থা সরকারি বাঙলা কলেজের প্রায় সব একাডেমিক ভবনে। কলেজটির ৮ একাডেমিক ভবনের মধ্যে শুধুমাত্র ৮নং ভবনেই ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ওয়াশরুম নির্ধারণ করা আছে। বাকি ৭টি একাডেমিক ভবনের কোনোটিতে শিক্ষার্থীদের জন্য একদমই কোনো ওয়াশরুম নেই, আবার কোনোটিতে নামমাত্র থাকলেও তা প্রয়োজনের তুলনায় একদমই অপ্রতুল।শিক্ষার্থীরা দাবি করেন, কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ওয়াশরুম নিশ্চিত করা। একইসঙ্গে দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা ওয়াশরুমগুলো মেরামত করে চালু করারও আহ্বান জানিয়েছেন তারা।এ প্রসঙ্গে জানতে চাইলে কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর  মিটুল চৌধুরী বলেন, ‘নারী শিক্ষার্থীরা জন্য অবশ্যই আলাদা ওয়াশরুম থাকা প্রয়োজন। আমরা খুব শিগগিরই এটার ব্যাবস্থা করবো।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ
এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স Read more

ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে Read more

ভারতকে এমন শিক্ষা দেবো, কখনোই ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ভারতকে এমন শিক্ষা দেবো, কখনোই ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে, তবে দেশটিকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের Read more

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮৬%
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮৬%

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ মে) সুষ্ঠুভাবে Read more

চলনবিলে অবাঞ্ছিত কচুরিপানায় কৃষকদের ভোগান্তি
চলনবিলে অবাঞ্ছিত কচুরিপানায় কৃষকদের ভোগান্তি

মৎস্য ও শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দেশের সর্ববৃহৎ বিল চলনবিল। নাটোরের সিংড়া উপজেলায় এখন বোরো চাষের ভরা মৌসুম। বন্যার পানি Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত
রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিস্ফোরণের কারণ উল্লেখ না করে আঞ্চলিক গভর্নর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন